ছোট পর্দার পর এবার ওটিটি প্লাটফর্মে ঋতব্রতা, কোন সিরিজে দেখা যাবে তাঁকে?
ছোট পর্দায় নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন ঋতব্রতা দে। তেতুঁলপাতা ধারাবাহিকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কিছু মাস তিনি ছিলেন বিরতিতে।
ছোট পর্দায় নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন ঋতব্রতা দে। তেতুঁলপাতা ধারাবাহিকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কিছু মাস তিনি ছিলেন বিরতিতে। অভিনেত্রীর ভক্তরা ওদের আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে তিনি আবার ফিরে আসবেন কাজে। অবশেষে হল সেই অপেক্ষার অবসান।
ছোট পর্দার পর এবার ওটিটি প্লাটফর্মে ঋতব্রতা
আবার নতুন একটি চরিত্র নিয়ে দর্শকদের কাছে ধরা দিতে চলেছেন ঋতব্রতা। তবে এবার আর কোন ধারাবাহিক নয়, অভিনেত্রীকে দেখা যাবে ওয়েব সিরিজে। বোঝাই যাচ্ছে, ওটিটি প্লাটফর্মে এবার পা রাখতে চলেছেন তিনি। কিন্তু কোন সিরিজে দেখা যাবে তাঁকে?
কিছুদিন আগেই খবর হয়েছিল যে, হইচই আনতে চলেছে এক ঝাঁক নতুন ছবি এবং সিরিজ। এর মধ্যেই একটি ছিল ঠাকুমার ঝুলি, যেখানে ঠাকুরমার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অয়ন চক্রবর্তী পরিচালিত এই থ্রিলার সিরিজে নাতনির চরিত্রে অভিনয় করবেন দিব্যানী মন্ডল।
তবে শুধু এই ওয়েব সিরিজের মাধ্যমে দিব্যাণী একা নন, এই ওয়েব সিরিজের হাত ধরেই ওটিটি প্লাটফর্মকে নিজের নতুন দুনিয়া করতে চলেছেন ঋতব্রতা। শোনা যাচ্ছে, এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
বিষ্ণুপুরের এক জমিদার বাড়িকে কেন্দ্র করে তৈরি ভাবে এই সিরিজের গল্প। বনেদি বাড়িতে হঠাৎ করে খুন হয়ে যায় এবং এই খুনের তদন্ত করতে শুরু করেন ঠাকুমা অর্থাৎ শ্রাবন্তী। বুঝতেই পারছেন, এই সিরিজে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন তিনি। এমন চরিত্রে শ্রাবন্তী এই প্রথম অভিনয় করবেন, তবে যেহেতু অয়ন এর আগেও দর্শকদের মন জয় করেছেন তাই পরিচালকের ওপর আঘাত বিশ্বাস রয়েছে দর্শকদের।
News/Entertainment/ছোট পর্দার পর এবার ওটিটি প্লাটফর্মে ঋতব্রতা, কোন সিরিজে দেখা যাবে তাঁকে?