'আমি কাজ করতে চাই না...', কেন রাজনীতিতে যোগ দিতে চান না ঋতুপর্ণা?

শিল্পী জগতের কলাকুশলীদের রাজনৈতিক মঞ্চে যোগদান করার বিষয়ে এখন একেবারেই নতুন কিছু নয়। দেব থেকে কোয়েল, এখন একাধিক সেলিব্রিটি স্বেচ্ছায় যোগ দিচ্ছেন রাজনৈতিক প্রাঙ্গনে। কিন্তু একজন হাই প্রোফাইল সেলিব্রিটি হলেও এই বিষয় থেকে কেন দূরে থাকেন ঋতুপর্ণা?

Mar 10, 2026, 20:04:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শিল্পী জগতের কলাকুশলীদের রাজনৈতিক মঞ্চে যোগদান করার বিষয়ে এখন একেবারেই নতুন কিছু নয়। দেব থেকে কোয়েল, এখন একাধিক সেলিব্রিটি স্বেচ্ছায় যোগ দিচ্ছেন রাজনৈতিক প্রাঙ্গনে। কিন্তু একজন হাই প্রোফাইল সেলিব্রিটি হলেও এই বিষয় থেকে কেন দূরে থাকেন ঋতুপর্ণা?

কেন রাজনীতিতে যোগ দিতে চান না ঋতুপর্ণা?
কেন রাজনীতিতে যোগ দিতে চান না ঋতুপর্ণা?

টলিউডের একাধিক সেলিব্রিটি যেখানে একসঙ্গে সিনেমায় এবং রাজনৈতিক মঞ্চ সামলাচ্ছেন, সেখানে স্বেচ্ছায় রাজনীতি থেকে দূরে থাকতেই পছন্দ করেন ঋতুপর্ণা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? রাজনীতি থেকে দূরে থাকার পেছনে কী রয়েছে অন্য কোনও কারণ?

আরও পড়ুন: 'আমি বানাতে দেব না...', কেন নিজের বায়োপিক তৈরিতে আপত্তি মিঠুনের?

এই প্রসঙ্গে নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘আমি রাজনৈতিক ব্যাপারটা কিছুই বুঝি না। আমি আমার ব্যক্তিগত জীবনের পলিটিক্স বুঝি না, ইন্ডাস্ট্রির পলিটিক্স বুঝি না তাই বারবার ঘা ঘাই। আমি অতটা পলিটিক্স বুঝতে পারি না। যে ব্যাপারটা নিয়ে আমার ধারণা নেই, সেই ব্যাপারটা নিয়ে আমি কাজ করতে চাই না।’

ঋতুপর্ণা আরও বলেন, ‘আমি শিল্পী, আমি আমার শৈল্পিক সত্তাকে যতটা পারব মান্যতা দেব এবং আমার শিল্পী জীবনকে আরো বেশি উর্বর করে তুলব। আমি যদি শিল্পী হিসেবে মানুষের জন্য কিছু করতে পারি সেটাই আমার জয় হবে।’

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘কর্পূর’ ছবির প্রচারে ব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমায় মনীষা মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে বাম নেতার চরিত্রে ধরা দেবেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। দেখা যাবে বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে। তবে শুধুমাত্র কুনাল ঘোষ নন, অভিনয় করতে দেখা যাবে ব্রাত্য বসুকেও।

আরও পড়ুন: বড় পর্দার গণ্ডি ছাড়িয়ে হইচই-এর পর্দায় আসছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’, শুভ মুক্তি কবে?

এই সিনেমায় অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, জগন্নাথ চক্রবর্তী, সৌমিত্র ঘোষ, সঞ্জীব সরকার, তপস্যা দাশগুপ্ত, পায়েল রায়, সন্দীপ ভট্টাচার্য, দীপাঞ্জন ঘোষ, কনাদ মৈত্র, কৌশিক গোস্বামী, অভিষেক দে বিশ্বাস, প্রদীপ রায় সব আরও অনেকে।

প্রসঙ্গত, মনীষা মুখোপাধ্যায়ের জীবন ওপর ভিত্তি করে একটি উপন্যাস লিখেছিলেন লেখিকা দীপান্বিতা রায়। উপন্যাসটির নাম অন্তর্ধানের নেপথ্যে। এই উপন্যাসের অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। নয় দশকের শেষ ভাগে মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনা নিয়ে তৈরি ‘কর্পূর’। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই সহকারী পরীক্ষা নিয়ামক হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আজও পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি। ১৯৯৭ এবং ২০১৯ সালের সেই ঘটনা ধরা পড়বে ছবির মাধ্যমে।