Rituparna Daughter: একেবারে ছিমছাম সাজ, কিন্তু মায়ের মতোই সুন্দরী ঋতুপর্ণা-কন্যা! কেমন দেখতে হল ঋষণাকে?

অযোগ্য সিনেমার প্রিমিয়ারে এর আগে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর মেয়ে ঋষণাকে। সোমবার শীতের ছুটি কাটানোর ছবি দিলেন অভিনেত্রী, সঙ্গে মেয়ে। কেমন দেখতে হয়েছে অভিনেত্রীর মেয়েকে?

Published on: Jan 19, 2026 2:24 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সিনেমা আর সংসার দুটোই সমানতালে সামলে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেখতে দেখতে দুই সন্তান অবশ্য অনেকটাই বড় হয়ে গিয়েছেন। সোমবার মেয়ের সঙ্গে ‘উইন্টার স্পেশাল’ ছবি শেয়ার করলেন ঋতুপর্ণা! কতটা বড় হল ছোট্ট ঋষণা?

কত বড় হল ঋতুপর্ণার মেয়ে ঋষণা?
কত বড় হল ঋতুপর্ণার মেয়ে ঋষণা?

মাঝে মাঝে টলিউডি পার্টিতে মেয়েকে নিয়ে আসেন ঋতুপর্ণা। এর আগে অযোগ্য সিনেমার প্রিমিয়ারে তাঁকে দেখা গিয়েছিল মায়ের পাশে। এদিন শীত পোশাকে দেখা গেল মা আর মেয়েকে। সাদা জ্যাকেট ঋষণার গায়ে, খোলা চুল, সাজগোজের লেশমাত্র নেই, ছিমছাম চেহারা, তবে মায়ের মতোই সুন্দরী। অন্য দিকে, ঋতুপর্ণাকে দেখা গেল মিন্ট গ্রিন লং কোট আর নীল রঙের টুপি আর গ্লাভসে।

আর ক্যাপশনে লেখেন, ‘সম্প্রতি প্যারিসে আমার মেয়ের সঙ্গে কাটানো শীতের স্মৃতি... আমাদের দুজনেরই প্রিয় গন্তব্য। সবাইকে শুভ সকাল...’! তা কত বয়স হল ঋষণার? ২০১১ সালের ১২ মে জন্ম তাঁর। অর্থাৎ চলতি বছর মে মাসে ১৪ বছর বয়স হবে তার। সিঙ্গাপুরের স্কুল থেকেই করেছে সে লেখাপড়া। বিয়ের পর আসলে সেখানেই সংসার পেতেছিলেন অভিনেত্রী। আর কাজের সূত্রে তাই নিত্য যাতায়াত লেগে থাকত কলকাতায়।

আরও পড়ুন: হেরে গেল পরশুরাম, টিআরপি টপার পরিণীতা না বিদ্যা ব্যানার্জি? চিরদিনই নেমে গেল দশে, স্লট পেল না তারে ধরি ধরি…

১৯৯৯ সালে ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর শৈশবের বন্ধু সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন। অভিনেত্রীর স্বামী ব্যবসায়ী এবং বর্তমানে ‘মোবিয়াস নলেজ সার্ভিসেস’-এর প্রতিষ্ঠাতা ও সিইও। ঋতুপর্ণার যখন সপ্তম শ্রেণি, সঞ্জয়ের দশম শ্রেণি। তখন থেকে চেনেন একে-অপরকে। ২৫ বছর পেরিয়ে গিয়েছে তাঁদের দাম্পত্য। সঞ্জয় নিজেই ঋতুপর্ণার বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, ঋতুপর্ণার মা-বাবাও লেখাপড়ায় তুখোড় এই ছেলেকে জামাই করে নিতে দ্বিতীয় বার ভাবেনি। এরপর দুই সন্তান অঙ্কন ও ঋষণার জন্ম। সদ্য বোস্টন থেকে গ্রাজুয়েশন পাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তর ছেলে।

একবার বিবাহবার্ষিকীতে সংসার টিকে থাকার সিংহভাগ ক্রেডিট তুলে দিয়েছিলেন ঋতুপর্ণা তাঁর স্বামীর দিকে। বলেছিলেন, ‘নায়িকার সঙ্গে ঘর করা খুব সহজ কথা নয়। সঞ্জয়ও একইভাবে প্রচণ্ড ব্যস্ত। তবু সে একা হাতে নিজের বাড়ি, আমার বাড়ি সামলে গেছে। তাই বলে কি মনোমালিন্য হয়নি? কথা কাটাকাটি হয়নি? রাগে-অভিমানে আমরা সাময়িক বিপরীত মেরুর বাসিন্দা হইনি?— সব হয়েছে। আবার সব মিটেও গেছে।’