৮১ বছর বয়সে পদার্পণ করলেন কাশ্মীর কি কলি শর্মিলা ঠাকুর। তবে এত বছর বয়স হয়ে গেলেও বার্ধক্যের ছাপ বিন্দুমাত্র কেটে দিতে পারেনি শর্মিলা ঠাকুরের সৌন্দর্যকে। আজও তাঁর সৌন্দর্য বহু নারীর কাছে হিংসার বিষয়। শর্মিলা ঠাকুর শুধুমাত্র বলিউড নয়, বহু টলিউড ছবিতেও একসঙ্গে কাজ করেছেন।
৮১ বছর বয়সে পদার্পণ করলেন ‘কাশ্মীর কি কলি’ শর্মিলা ঠাকুর। তবে এত বছর বয়স হয়ে গেলেও বার্ধক্যের ছাপ বিন্দুমাত্র কেটে দিতে পারেনি শর্মিলা ঠাকুরের সৌন্দর্যকে। আজও তাঁর সৌন্দর্য বহু নারীর কাছে হিংসার বিষয়। শর্মিলা ঠাকুর শুধুমাত্র বলিউড নয়, বহু টলিউড ছবিতেও একসঙ্গে কাজ করেছেন।
শর্মিলাকে জন্মদিনের শুভেচ্ছা ঋতুপর্ণার
চলতি বছরেই খুব সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘পুরাতন’ নামের একটি ছবিতে, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। ঋতুপর্ণার কাছে এই সুযোগ যে কত বড়, সে কথা বারবার বিভিন্ন ইন্টারভিউতে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। এবার সব থেকে প্রিয় সহকর্মীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেন ঋতুপর্ণা।
শর্মিলা ঠাকুরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ঋতুপর্ণা লেখেন, ‘পুরাতন ছবির সেটের একটি মুহূর্ত। শুভ জন্মদিন জানাই আমাদের সব থেকে প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুরকে। আপনার অসামান্য সৌন্দর্য এবং ভালোবাসা, স্নেহ চিরকাল আমার মনে থেকে যাবে। আপনার মাইল ফলক আমাদের কাছে অনুপ্রেরণা।’
ঋতুপর্ণা লেখেন, ‘আপনার মার্জিত ব্যবহার এবং আপনার অসামান্য ধৈর্য আমাদের সবার কাছে শিক্ষণীয়। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করি। আপনার শুভ জন্মদিন যাতে আরও শুভ হয় সেই কামনাই করি। সকলের সঙ্গে অনেক অনেক ভালো থাকুন।’
ঋতুপর্ণা যে ছবিগুলি পোস্ট করেছেন তার প্রথমটিতে দেখতে পাওয়া যাচ্ছে ‘পুরাতন’ ছবির একটি ছোট্ট ক্লিপিং যেখানে চোখে চশমা দিয়ে খাটের উপর বসে রয়েছেন শর্মিলা। দ্বিতীয় ছবিতে একটি সোনালী রঙের শাড়ি পরে সহ অভিনেত্রীর সঙ্গে ছবি তুলছেন শর্মিলা। তৃতীয় ছবিতে শর্মিলার সঙ্গে বসে খোশ গল্প করতে দেখা যায় ঋতুপর্ণাকে।
ছবিগুলিতে কমেন্ট বক্সে ভালবাসার ইমোজি দিয়েছেন শর্মিলা ঠাকুরের বড় কন্যা সাবা পাতৌদি। এছাড়াও বহু মানুষ শর্মিলা ঠাকুরকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কমেন্ট বক্সে। ‘কাশ্মীর কি কলি’ হোক অথবা ‘অরণ্যের দিনরাত্রি’, শর্মিলা ঠাকুর যে চিরকালের একজন অসাধারণ অভিনেত্রী সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।