গৌরবের প্রথম ছবিতেই মায়ের ভূমিকায় রূপা! ‘আপন করে নিয়েছেন…’, যা বললেন অভিনেতা, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

নেটপাড়ার অতিপরিচিত মুখ গৌরব তপাদার। তবে এবার তিনি ছবিতে অভিনয় করছেন। কিছুদিনের মধ্যেই তাঁর নতুন ছবি মুক্তি পাবে। আর এই ছবিতেই রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন গৌরব। এবার সে খুশির খবরই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

Published on: Feb 10, 2026 9:41 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নেটপাড়ার অতিপরিচিত মুখ গৌরব তপাদার। তিনি 'প্রেতকথা' জন্য দারুণ ভাবে জনপ্রিয়। তবে এবার তিনি ছবিতে অভিনয় করছেন। কিছুদিনের মধ্যেই তাঁর নতুন ছবি মুক্তি পাবে। আর এই ছবিতেই রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন গৌরব। এবার সে খুশির খবরই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

গৌরবের প্রথম ছবিতেই মায়ের ভূমিকায় রূপা! কোন ছবিতে দেখা যাবে তাঁদের?
গৌরবের প্রথম ছবিতেই মায়ের ভূমিকায় রূপা! কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

আরও পড়ুন: টাকার অভাবে জেলে রাজপাল, কেরিয়ারের শুরুতে তাঁর বাড়িতেই খেতেন নওয়াজউদ্দিন! যা বললেন অভিনেতা

মঙ্গলবার তিনি রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। হলুদ রঙের কুর্তি, চোখে চশমা ও কপালে টিপ পরে দেখা মেলে রূপার। অন্যদিকে, ধূসর রঙের শার্ট, রোদ চশমায় ধরা দেন গৌরব। রূপা গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ধরা দেন তিনি।

আরও পড়ুন: ‘আইনি পরামর্শের জন্য আমার সঙ্গে দেখা করুন’, কালো কোট পরা ছবি দিয়ে লিখলেন মিশমি! তবে কি অভিনয় ছেড়ে ওকালতিতে মন দিলেন?

ছবিটি পোস্ট করে গৌরব ক্যাপশনে লেখেন, ‘তো যেটা বলছিলাম, এর মধ্যে একটা সিনেমায় অভিনয় করে ফেললাম। কাদের সঙ্গ পেয়েছি জানেন? অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিলাজিৎদা, অপরাজিতাদি, খরাজ মুখোপাধ্যায়, দেবরঞ্জনদা প্রমুখ। আমার মত একজন সৃষ্ঠিপ্রেমী মানুষের কাছে এই সঙ্গ সাধুসঙ্গ।’

আরও পড়ুন: 'কবে দেখা পাবো?' মৃত মায়ের জন্মদিনে তাঁকে কোন বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা করলেন তন্বী?

এরপর রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলাদা করে লেখেন গৌরব। তিনি লেখেন, ‘রূপা দি হলেন প্রথম আর্টিস্ট যাঁর সঙ্গে আমার জীবনের অভিনয় যাত্রা শুরু, তাও আবার সিনেমায় আমার মা। আর এই কারণে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গিয়েছে দিদির সঙ্গে। এত বড় মাপের একজন শিল্পী যেভাবে আমাকে সহজ করে আপন করে নিয়েছেন, আমি ধন্য।জীবনে যতটুকু করছি, আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে, ঈশ্বর আর মা বাবার কৃপায়।প্রণাম নেবেন আমার।’

আরও পড়ুন: তিহার জেলে আত্মসমর্পণ করে কান্নায় ভেঙে পড়লেন রাজপাল! বললেন, ‘আমার কাছে টাকা নেই…’,

এরপর গৌরব তাঁর আসন্ন ছবির প্রসঙ্গে বলেন। তিনি লেখেন, ‘আসছে সমর্পণ সেনগুপ্তর প্রথম ছবি ’প্রত্যাবর্তন'। নিকটবর্তী হলে গিয়ে দেখবেন আমাদের কাজ। রিলিজ ডেট শীঘ্রই জানাব। আজ এই ছবিটা ডাবিং এর পরে তোলা।'