দূরে বরফের চূড়া, পাহাড়ে জমে ক্ষীর রুবেল-শ্বেতার হানিমুন! কোথায় ছুটি কাটাচ্ছেন?
Rubel Das and Sweta Bhattacharya' honeymoon: বিয়ের এক বছর পর হানিমুন বলে কথা! পাহাড়ে ঠান্ডায় জমে ক্ষীর। মধুচন্দ্রিমায় কোথায় গেলে রুবেল ও শ্বেতা?
হানিমুনে শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাস। আর প্রিয় দুই তারকার হানিমুনে যাওয়ার খবরে, উত্তেজিত তাঁদের ভক্তরাও। ২০২৫ সালের জানুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। তবে কাজের চাপে বাকি রয়ে গিয়েছিল হানিমুন।

এর আগে এয়ারপোর্টে তোল সেলফি-র ছবি শেয়ার করে হানিমুনে যাওয়ার ফোটো দিয়েছিলেন দুজনে। ঝলক দেখিয়েছিলেন বোর্ডিং পাসেরও। তবে গন্তব্য করেননি খোলসা। বৃহস্পতিবারের পোস্ট থেকে জানা গেল হিমাচলে জমেছে দুই তারকার হানিমুন। কলকাতা থেকে বিমানে চণ্ডিগড় বিমানবন্দরে নামা। সেখান থেকে হোটেলে যাওয়া, হোটেল থেকে বরফে ঢাকা পাহাড়ের ভিউ, সবটাই ভাগ করে নিয়েছেন রুবেল। খুব সম্ভবত প্রথম গন্তব্য সিমলা।
বিয়ের মাসখানেক পর, ছোট্ট ছুটিতে সপরিবারে জগন্নাথের পুজো দিতে পুরী গিয়েছিলেন শ্বেতা ও রুবেল। তবে দুজন মিলে ঘুরতে যাওয়া এই প্রথম।
আরও পড়ুন: জেতেন মানসী, ইন্ডিয়ান আইডল ট্রফি হাতছাড়া হয় তাঁর! শ্রেয়ার কণ্ঠে তা স্নেহারই তারিফ
মাসখানেক আগেই শেষ হয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’-র শ্যুট। যেখানে রণজয় ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। আপাতত শ্বেতার নতুন কোনো মেগার খবর নেই। অন্যদিকে, বিয়ের সময় নিম ফুলের মধু-তে ছিলেন রুবেল। আর সেটি শেষ হতে না হতেই, তুই আমার হিরো-র কাজ শুরু। চলতি মাসে শেষ হয়েছে তুই আমার হিরো-ও। অর্থাৎ, একান্তে সময় কাটানোর জন্য অনেকটা অবসর। আর কাজের থেকে ছুটি মিলতেই হানিমুন।
আরও পড়ুন: বক্স অফিস কাঁপাচ্ছে কেরালা স্টোরি ২! বুধবারেও মোটা আয়, ৬ দিনে কত হল ছবির কালেকশন?
এমনকী তুই আমার হিরো-র কাজ শেষ হওয়ার পর রুবেলসংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পরপর দুটো মেগা করলাম। বিয়ের পর থেকে শ্বেতাকে সেভাবে সময় দিতে পারিনি। এবার একটু ওকে সময় দেব। সংসারে মন দেব।’
প্রায় বছর পাঁচেক প্রেম করার পর, বিয়ের পিঁড়িতে বসেন রুবেল ও শ্বেতা। যমুনা ঢাকি-তে কাজ করার সময় তাঁদেররিল লাইফের সম্পর্ক গড়ায় রিয়েল লাইফে। প্রেম নিয়ে কখনোই সেবাবে রাখঢাক করেননি তাঁরা। বরং, সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভালোবাসা-মাখা ছবি দেওয়ার কারণে ট্রোলের মুখেও পড়তে হত। যদিও তাতে প্রেম কমে তো নি, বরং আরও শক্ত হয়েছে তাঁদের ভালোবাসার বন্ধন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


