বিয়ের বয়স মাত্র দেড় বছর! একত্রে সুখবর দিলেন রুবেল-শ্বেতা, শুভেচ্ছা দিল নেটপাড়া
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নেন রুবেল ও শ্বেতা। সঙ্গে দিলেন সেই সুখবরও। কী জানালেন টলি-দম্পতি?
২০২৫ সালের জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। সেই সময় শ্বেতা কাজ করছিলেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। রুবেলের নিম ফুলের মধু ধারাবাহিকর কাজ তখন শেষের পথে। অবশ্য তারপর সেভাবে বিরতি নিতে পারেননি রুবেলও। শুরু করে দেন ‘তুই আমার হিরো’র কাজ। আপাতত দুজনের হাতেই নেই নতুন কোনো মেগা। অর্থাৎ, একে-অপরকে দেওয়ার জন্য অফূরন্ত সময়।

বুধবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নেন রুবেল ও শ্বেতা। এয়ারপোর্ট থেকে সেলফি শেয়ার করেন দম্পতি। সাদা টি শার্টে দেখা গেল রুবেলকে। আর অফ হোয়াইট স্ট্রাইপড টি-শার্টের সঙ্গে নীল রঙের শ্রাগ পরেছিলেন শ্বেতা। ক্যাপশনে লেখেন, ‘লেটস গো অ্যাট নো নেটওয়ার্ক জোন’। যদিও দুজনে কোথায় যাচ্ছেন তা খোলস করেননি।
একজন কমেন্টে লিখলেন, ‘বিয়ের পর এই প্রথম ঘুরতে যাচ্ছ তাই না? সাবধানে যেও। হ্যাপি অ্যান্ড সেফ জার্নি।’ আরেকজন লেখেন, ‘তোমাদের দুজনকে একসঙ্গে খুব মিষ্টি লাগে’। অন্যজন লেখেন, ‘আরে সুখবর! অনেক ছবি দিও’
বিয়ের পর অবশ্য পুরী গিয়েছেন রুবেল ও শ্বেতা, তবে সেইসময় সঙ্গে ছিল গোটা পরিবার। প্রভু জগন্নাথের দর্শনে গিয়েছিলেন একত্রে। একান্তে ঘুরতে যাওয়া এই প্রথম।
আরও পড়ুন: মুখ খুললেন অরিজিতের বাবা! কেন আচমকাই প্লে ব্যাক ছাড়ার সিদ্ধান্ত ছেলের? করলেন বড় মন্তব্য
বিয়ের পরপরই ছড়িয়ে পড়েছিল শ্বেতার মা হতে চলার গুঞ্জন। যাতে অভিনেত্রী প্রায় আঁতকে উঠে জবাব দিয়েছিলেন ‘না আমি প্রেগন্যান্ট না… আমি তো বাড়িতে কার্তিক ফেলতেও এখন না করে দিয়েছি’। পাশে ছিলেন সেইসময় রুবেলও। অভিনেতা বলেছিলেন, ‘এখন স্বরস্বতী আছে, ওটাই থাকুক। পরে লক্ষ্মী আসুক। তারপর কার্তিকও না হয় চলে আসবে।’ শ্বেতা আবার সঙ্গে সঙ্গেই স্পষ্ট করে দেন বরের বক্তব্য, ‘লক্ষ্মী মানে এটা, এটা… (হাতে থাকা চেকের দিকে দেখিয়ে)।’
যমুনা ঢাকি সিরিয়ালে কাজ করার সময় একে-অপরের প্রেমে পড়েন শ্বেতা ও রুবেল। দুজনের রিল লাইফের সম্পর্ক গড়ায় রিয়েল লাইফেও। এরপর প্রায় বছর পাঁচেক প্রেম করার পর যান ছদনাতলায়। বিয়ের পর এক সাক্ষাৎকারে রুবেলকে বলতে শোনা গিয়েছিল, বিয়ের পর শ্বেতাকে আরও বেশি করে ভালোবাসছেন এখন। একসঙ্গে থাকার পর ভালোবাসা কমার প্রশ্নই ওঠে না। আর নেটপাড়ারও ভীষণ পছন্দ শ্বেতা আর রুবেলের জুটি। টলিউডের পাওয়ার কাপল বললেও ভুল হয় না!
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


