Rubel-Sweta: কদিন আগে রটে প্রেগন্যান্সির গুজব! তারই মাঝে খুদেকে কোলে নিয়ে রুবেল-শ্বেতা, এই বাচ্চাটি কে?

বিয়ের এখনও ১ বছর হয়নি, তারই মাঝে কিছু নেটিজেন রটিয়ে দিয়েছিল, শ্বেতা নাকি মা হতে চলেছে। যদিও ব্যাপারটা ইতিমধ্যেই নস্যাত করেছেন এই জুটি। এরই মাঝে শ্বেতা-রুবেলের সঙ্গে এক খুদের ছবি ভাইরাল। কে এই কিউটের ডিব্বা?

Updated on: Dec 15, 2025 10:02 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়াদের তারকাদের নিয়ে নেটপাড়ার অনধিকার চর্চা নতুন কিছু নয়। বিশেষ করে, অভিনেত্রীরা বিয়ে করতে না করতেই, তাঁদের প্রেগন্যান্সির গুজব রটতে থাকে। তা সে বলিউডের সোনাক্ষী সিনহা হোক বা টলিউডের শ্বেতা ভট্টাচার্য। বিয়ের এখনও ১ বছর হয়নি, তারই মাঝে কিছু নেটিজেন রটিয়ে দিয়েছে, তিনি নাকি মা হতে চলেছেন। সন্তান নেওয়ার কথা ভাবছেন দম্পতি। যদিও ব্যাপারটা ইতিমধ্যেই নস্যাত করেছেন এই জুটি। বরং স্পষ্ট করে দিয়েছেন যে, আপাতত এরকম কোনো পরিকল্পনাই তাঁদের নেই।

রুবেল ও শ্বেতার সঙ্গে এই খুদে কে?
রুবেল ও শ্বেতার সঙ্গে এই খুদে কে?

আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা মিষ্টি ছবি। যেখানে দেখা যাচ্ছে একটা খুদে ডল পুতুল কোলে তিনি ও রুবেল। কিউটের ডিব্বাটার জন্মদিন। আর দুজনের মধ্যেমণি হয়ে সে কাটছে কেক। তা কে এই খুদে?

আরও পড়ুন: ‘আমি শিবু-নন্দিতাদির মতো…’! তিক্ততা ভুলে শিবপ্রসাদের সাথে মঞ্চ শেয়ার, মিডিয়ার মুখোমুখি হয়ে কী বললেন দেব

শ্বেতার দিদির মেয়ে এটি। ভালোবেসে বোনঝিকে ‘টিপ’ বলে ডাকেন শ্বেতা। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে টিপ! তুই খুব ভালো থাক, সুস্থ থাক, আর এই রকম হাসিখুশি থাক। তোর মাণি আর রুবেল তোকে খুব ভালোবাসে।’ মাঝেসাঝেই এই ‘টিপ’কে দেখা যায় শ্বেতা ও রুবেলের সঙ্গে। তাই তো অভিনেত্রীর পোস্টে খুদেকে শুভেচ্ছায় ভরাল শ্বেতার ভক্তরাও।

আরও পড়ুন: জন্মদিনে আরাত্রিকাকে দামি উপহার অভিষেকের! ক্যাপশন থেকে ‘প্রেমের আভাস’ পেল ‘অভিত্রিকা’ জুটির ভক্তরা

কদিন আগে এই প্রেগন্যান্সি চর্চা থামাতে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন রুবেল ও শ্বেতা। টেলি অ্য়াকাডেমি অ্যাওয়ার্ডের পর এই নিয়ে প্রশ্নে শ্বেতা জোর গলায় বলেছিলেন, ‘না আমি প্রেগন্যান্ট না…’। সঙ্গে মজার ছলেই বলেছিলেন, , ‘কার্তিক ফেলতেও না করে দিয়েছিলাম। বলেছি এখনও সময় হয়নি। দেরি আছে। এখন কাজ করার সময়’।

আর রুবেলের জবাব ছিল, ‘এখন স্বরস্বতী আছে, ওটাই থাকুক। পরে লক্ষ্মী আসুক। তারপর কার্তিকও চলে আসবে।’ এরপর শ্বেতা আবার স্পষ্ট করার চেষ্টা করেন, রুবেল লক্ষ্মী বলতে অর্থের কথা বুঝিয়েছে। যদিও অভিনেতার কথায় স্পষ্ট, পরবর্তীতে একটি ফুটফুটে মেয়ে কোলে পাওয়ার ইচ্ছে তাঁর রয়েছে।

আপাতত শ্বেতার হাতে কোনো নতুন ধারাবাহিক নেই। শেষ দেখা গিয়েছিল তাঁকে রণজয় ভট্টাচার্যের সঙ্গে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। আর রুবেল কাজ করছেন তুই আমার হিরো-তে শাক্যজিতের চরিত্রে।