‘বউ পাগল’ রুবেল! নাচছে শ্বেতা, হাঁ করে তাকিয়ে, হানিমুনের পর আর মাখোমাখো হল প্রেম
কদিন আগেই শিমলা-মানালিতে হানিমুন করে এলেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। এবার দুজনের মিষ্টি মুহূর্ত ভাইরাল। যেখানে নাচে ব্যস্ত বউকে যাকে বলে হাঁ হয়ে দেখছেন রুবেল।
বিয়ের পের পেরিয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময়। এদিকে প্রেম করেছেন তার আগে আরও পাঁচ বছর। তবে এখনও একে-অপরকে চোখে হারান রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। অন্তত দুজনের ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে তেমনটাই বলছে নেটিজেনরা।

শ্বেতায় মজে রুবেল
পাপারাজ্জো পেজ থেকে অনলাইনে ভাইরাল হওয়া ভিডিয়োটি জি বাংলা সোনার সংসারের ব্যাক স্টেজের। দেখা যাচ্ছে পরাফর্ম করার জন্য সেটে শ্বেতা। খুব সম্ভবত চলছে প্র্যাকটিস। একজন অভিনেত্রীকে স্টেপস বোঝাচ্ছেন। আর স্টেজের ঠিক সামনেই রুবেল। অভিনেতা বরের চোখ কিন্তু আটকে শ্বেতার মুখের দিকেই। একেবারে অপলকে তাকিয়ে দেখছেন নিজেরই বউকে! শ্বেতাও বরকে দেখে আদুরে মুখ করতে ব্যস্ত! সব মিলিয়ে বেশ মজার আর মিষ্টি সেই ভিডিয়োটি।
‘বউ পাগল’ রুবেল
এতে একজন মন্তব্য করেছেন, ‘কিউটিস! কী যে মিষ্টি লাগে একসঙ্গে।’ আরেকজন লেখেন, ‘রুবেলদা খুব ভালোবাসে শ্বেতা দিকে।’ আরেক কমেন্টে লেখা, ‘পুরো বউ পাগল’! কাজের সূত্রে, রুবেলকে শেষ দেখা গিয়েছিল তুই আমার হিরো সিরিয়ালে। সদ্য সেটার কাজ শেষ হয়েছে। শ্বেতা অবশ্য বহুদিন হল ছোট পর্দা থেকে দূরে। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শেষ কাজ, বিপরীতে ছিলেন রণজয় ভট্টাচার্য। আপাতত দুই তারকারই নতুন মেগার কোনো খবর নেই।
রুবেল ও শ্বেতার হানিমুন
রুবেল ও শ্বেতা কিন্তু ছোট পর্দার অন্যতম রিল লাইফ জুটি। তাঁদের যমুনা ঢাকি চলেছিল প্রায় বছর দুই। আর সেই সিরিয়ালে কাজ করার সময়তেই একে-অপরের প্রেমে পড়েন দুজনে। বিয়ে করেন ২০২৫ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের মার্চের শুরুর দিকে, বিয়ের ১ বছর পর দুটিতে গিয়েছিলেন হানিমুনে। হিমাচলের শিমলা, মানালিতে জমিয়ে হয় হানিমুন।
পর্দার বাইরেও একইভাবে হিট রুবেল-শ্বেতার জুটি
নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা রুবেল ও শ্বেতা দুজনেরই। এমনিতে টলিগঞ্জে এলাকাতেই সংসার পেতেছেন। যাতায়াতের সুবিধার জন্য সেখানেই ভাড়ায় নিয়েছেন ফ্ল্যাট। এমনিতে শ্বেতার বাড়ি দমদম, আর রুবেলের বারাসত। কাজ না থাকলে, দুই বাড়ির লোকেদের সঙ্গে সমানভাবে সময় কাটাতে দেখা যায় রুবেল আর শ্বেতাকে। এমনকী, বিয়ের পর তো দুই পরিবার মিলে একেবারে হইহই করে পুজো দিয়ে এসেছিলেন পুরীর জগন্নাথদেবের মন্দিরেও। খুব জলদি তাঁদের পছন্দের তারকারা নতুন সিরিয়াল ফিরুক, এমনটাই চাইছেন রুবেল ও শ্বেতার ভক্তরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











