শ্বেতার সামনেই পর্দার স্ত্রী মোহনাকে কোলে তুলে নিলেন রুবেল! বউকে উদ্দেশ্য করে নায়ক কী বললেন জানেন?
শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস জুটি টলিপাড়ার অন্যতম মিষ্টি ও জনপ্রিয় জুটি। কিছুদিন আগেই গত মাসে বিবাহবার্ষিকী পালন করেছেন তাঁরা। কিন্তু এবার শ্বেতার সামনেই পর্দার স্ত্রী মোহনা মাইতিকে কোলে তুলে নিলেন রুবেল। ব্যাপার কী?
শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস জুটি টলিপাড়ার অন্যতম মিষ্টি ও জনপ্রিয় জুটি। কিছুদিন আগেই গত মাসে বিবাহবার্ষিকী পালন করেছেন তাঁরা। কিন্তু এবার শ্বেতার সামনেই পর্দার স্ত্রী মোহনা মাইতিকে কোলে তুলে নিলেন রুবেল। ব্যাপার কী?

আরও পড়ুন: 'গান গায়কের চেয়েও বড়…', ধুরন্ধরের ‘রম্বা হো'র নতুন সংস্করণ নিয়ে যা বললেন উষা
খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। আসলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে 'দিদি নম্বর ওয়ান'-এর বিশেষ পর্বে পর্দার নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে মঞ্চে দেখা মিলবে জি বাংলার মেগার সব নায়কদের। কেবল রুবেল-মোহনাই নয়। পর্দার ‘রায়ান-পারুল’ জুটি ঈশানী চট্টোপাধ্যায় ও উদয় প্রতাভ সিং, ‘ঋষি-উজি’ অভিষেক বীর শর্মা ও আরাত্রিকা মাইতি, ‘আদি-আনন্দী’ ঋত্বিক মুখোপাধ্যায় এবং অন্বেষা হাজরাও।
আর এই বিশেষ পর্বে রচনা বন্দোপাধ্যায় নন, সঞ্চালিকার ভূমিকায় দেখা মিলবে শ্বেতাকে। সোমবার জি বাংলার পক্ষ থেকে দিদি নম্বর ওয়ানের এই বিশেষ পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই প্রোমোর শুরুতেই দেখা মিলেছে শ্বেতার। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ভ্যালেন্টাইন্স ডে-তে ভালোবাসার উৎসব।’ তারপর দেখা মিলেছে ‘রায়ান-পারুল’-এর। সেখানে উদয় প্রতাপ 'রায়ান'কে বলতে শোনা যায়, ‘তুই যদি আমার হৃদয় হতিশ, তাহলে আমি হতাম তোর গোলাপ।’ তারপর দেখা যায় ‘ঋষি-উজি’কে। পর্দার 'উজি'কে বলতে শোনা যায়, ‘বৃষ্টি হলে তোমায় আমি রামধনুতে রাঙিয়ে দিতাম’।
তারপর দেখা মেলে 'আদি-আনন্দী'র। আনন্দীকে বলতে শোনা যায়, ‘তুমি যদি আকাশ হতে আমি চাঁদ হতাম।’ এরপরই দেখা মেলে পর্দার 'শাক্যজিৎ' রুবেলের। তাঁর পাশেই পোডিয়ামে দাঁড়িয়েছিলেন মোহনা মাইতি। তবে রিল লাইফের স্ত্রীকে উদ্দেশ্য না করে, তিনি শ্বেতাকেই উদ্দেশ্য করে বলেন, ‘তুমি যদি অ্যাংকার হতে, আমি তোমার পার্টিসিপেন্ট হতাম’। আর তা শুনেই একগাল হাসি ফুটে ওঠে শ্বেতার মুখে। তারপরই দেখা যায় এই বিশেষ পর্বে উষা উত্থুপও থাকবেন। আর প্রোমোর একদম শেষে দেখা যায় মোহনাকে কোলে তুলে নিচ্ছেন রুবেল। খুব সম্ভবত কোনও খেলার জন্যই নায়ক এমনটা করেন। তবে এরপর শ্বেতার কী রি-অ্যাকশন হয়, তা অবশ্য দেখা যায়নি। এই বিশেষ পর্বটি শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় সম্প্রচারিত হবে।
আরও পড়ুন: সাহেবের সঙ্গে এবার একই মেগায় মানসী! কোন বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে?
কাজের সূত্রে, শ্বেতা-রুবেল দু'জনেই তাঁদের সর্বশেষ কাজ করছেন জি বাংলার ধারাবাহিকে। তবে একই মেগায় নয়। শ্বেতা ভট্টাচার্যকে সর্বশেষ জি বাংলার জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’তে নায়িকা 'শ্যামলী'র ভূমিকায় দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন রণজয় বিষ্ণু। অন্যদিকে, রুবেল দাসকে 'তুই আমার হিরো' ধারাবাহিকের হিরো শাক্যজিতের ভূমিকায় দেখা যাচ্ছে। এই মেগায় তাঁর বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন মোহনা মাইতি।
E-Paper











