‘বাড়ি থেকে বের করে দিতে হয়, না হলে থাপ্পড়…’! কাস্টিং কাউচের মুখে পড়ার কথা মেনে নিলেন রূপা গঙ্গোপাধ্যায়, কী বললেন?

টলিউডের জনপ্রিয় মুখ ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় জোর গলায় জানালেন যে, কাস্টিং কাউচ আছে। তিনি এর মুখোমুখিও হয়েছেন। কী বললেন দুঁদে অভিনেত্রী?

Mar 4, 2026, 14:50:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিনোদন জগতে কাস্টিং কাউচ নিয়ে নানা কথা শোনা যায়। তা সে বলিউড হোক বা টলিউড, অথবা দক্ষিণের ইন্ডাস্ট্রি। সম্প্রতি এক পডকাস্টে এসে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় জোর গলায় জানালেন যে, কাস্টিং কাউচ আছে। তিনি এর মুখোমুখিও হয়েছেন।

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রূপা গঙ্গোপাধ্যায়।
কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রূপা গঙ্গোপাধ্যায়।

স্টেট আপ উইথ শ্রী পডকাস্টে এসে রূপা বলেন, ‘অনেক-অনেকবার। আমাদের প্রফেশনের একটা অঙ্গ এটা। তোমাকে এটা মেনে নিতেই হবে। খুব কমন ব্যাপার। এটা নিয়ে বলার কিছু নেই। বাড়ি থেকে বের করে দিতে হয়, না হলে থাপ্পড় মারতে হয়। তার জন্য অনেক ব্যাকল্যাশও ফেস করতে হবে। তারা তোমাকে সিনেমাতে নেবে না। তাদের বন্ধুবান্ধব মহলও তোমাকে নেবে না। ইটস ওকে! নেবে না, তাতে কী হল। আমি তো কোনোদিন বিশাল উচ্চাকাঙ্খী ছিলাম না, ওটা আমার একটা সুবিধা ছিল। আমার কাছে এটা একটা পেশা। যখন যেটা করি। দায়িত্ব নিয়ে করি।’

আরও পড়ুন: হিন্দু মেয়েদের জোর করে মুসলিম বানানোর ‘সত্যি’ গল্প! দোলে জোয়ার এল দ্য কেরালা স্টোরি ২-র বক্স অফিসে, ৫ দিনের আয় কত?

বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত রূপা গঙ্গোপাধ্যায়। মাঝে লম্বা সময় নিজেকে বিনোদন জগত থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। পুরোপুরি মন দিয়েছিলেন রাজনীতিতে। এরপর মেয়েবেলা নামের একটি মেগা দিয়ে ফিরেছিলেন অভিনয়ে। যদিও সেই মেগা ছাড়েন তিনি মাঝপথে। স্ক্রিপ্ট দেরিতে পাওয়া, সেটে অব্যবস্থা, গল্পে তাঁর চরিত্রটির হঠাৎ বদল কোনোমতেই মন পসন্দ হয়নি। তাই সরে যান। জানান যেভাবে তাঁর চরিত্রটি বধূ নির্যাতন করে চলেছে, তা মানতে পারছেন না!

আরও পড়ুন: কেনেন ১৮ কোটি টাকা দিয়ে, এখন শাহরুখের বাংলো মন্নতের দাম কত? শুনলে ঘুরে যাবে মাথা

আপাতত সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে রূপা। যদিও অনুষ্ঠানিকভাবে এখনও দল ছাড়েননি তিনি। সিনেমায় তাঁকে শেষ দেখা গিয়েছে রঘু ডাকাত-এ। দেবের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।