'গালাগাল না খেলেই বরং মন খারাপ হয়...', উপহাসের ভঙ্গিতে ট্রোলারদের কড়া জবাব রূপঙ্করের

কে কে - এর মৃত্যুর ঠিক আগে কাকতালীয়ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রূপঙ্কর বাগচীর একটি ভিডিও। এর পরেই দুঃখজনকভাবে কেকে- এর মৃত্যুর ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে যায় রূপঙ্কর বাগচীকে নিয়ে একাধিক খারাপ মন্তব্য।

Mar 11, 2026, 18:52:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কে কে - এর মৃত্যুর ঠিক আগে কাকতালীয়ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রূপঙ্কর বাগচীর একটি ভিডিও। এর পরেই দুঃখজনকভাবে কেকে- এর মৃত্যুর ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে যায় রূপঙ্কর বাগচীকে নিয়ে একাধিক খারাপ মন্তব্য।

'গালাগাল না খেলেই বরং মন খারাপ হয়...', ট্রোলারদের কড়া জবাব রূপঙ্করের
'গালাগাল না খেলেই বরং মন খারাপ হয়...', ট্রোলারদের কড়া জবাব রূপঙ্করের

কলকাতায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনার বেশ কিছু বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজও ছবি পোস্ট করলেই কটাক্ষের শিকার হতে হয় রূপঙ্করকে। কিছু না কিছু খারাপ মন্তব্য ধেয়ে আসে তাঁর দিকে। এবার এই সমস্ত ট্রেলারদের উদ্দেশ্যেই তিনি এমন কিছু বললেন, যা একপ্রকার কড়া জবাব বলেই ধরে নেওয়া যায়।

আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, বাড়িতেই চলছে চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

সঙ্গে সঙ্গীতার পডকাস্ট চলাকালীন এই কটাক্ষের বিষয়ে প্রশ্ন করলে রূপঙ্কর বলেন, ‘এখনও তো মাঝেমধ্যে আমাকে গালাগালি খেতে হয়, আমি খাই। বরং গালাগাল না খেলেই বরং মন খারাপ হয়। কেউ একটা গালাগালি দিল না, তাহলে কি পোস্ট করলাম!’

ট্রোলারদের উদ্দেশ্যে রূপঙ্কর বলেন, ‘আপনাদের আশাতেই কিন্তু আমি বসে থাকি। প্লিজ দয়া করে আমাকে গালাগালি করবেন। দুটো তিনটে খিস্তি না পেলে আমারও মন খারাপ হয়ে যায়। আমি অপেক্ষা করে থাকি কখন আপনারা গালাগালি দেবেন।’

আরও পড়ুন: 'মোটাকে তো মোটাই বলবে... ', ট্রোলারদের মন্তব্যকে কোন চোখে দেখেন শ্রীলেখা?

মজার ছলে রূপঙ্কর বলেন, ‘একটানা ভালো ভালো কমেন্ট দেখতে দেখতে একদম ভালো লাগে না। একটা গালাগালি নেই! তারপর যখন হঠাৎ আপনাদের দেখতে পাই, তখন যেন মনে হয়, আই হ্যাভ এ লাইফ।’

রূপঙ্কর যে কথাগুলি বলেছেন সেটি যে সম্পূর্ণ মজার ছলে বলেছেন তা বলাই বাহুল্য। রূপঙ্কর সহ বাকি, সেলিব্রিটিরা এখন নেতিবাচক মন্তব্য দেখে রেখে এতটাই অভ্যস্ত যে সেইভাবে আর প্রতিক্রিয়ার দেন না।