আসছে যীশু-সৌরভ প্রযোজিত প্রথম ছবি, বিশেষ চরিত্রে দেখা যাবে সাগ্নিককে

বিচ্ছেদের আগে নীলাঞ্জনা শর্মার সঙ্গেই প্রযোজক হিসেবে কাজ করছিলেন যীশু সেনগুপ্ত কিন্তু চলতি বছরে স্ত্রীর সঙ্গে দুরত্ব তৈরি হওয়ায় সেই প্রযোজনা সংস্থা থেকে নিজেকে সরিয়ে দেন যিশু। চলতি বছরেই অভিনেতা সৌরভ দাসের সঙ্গে শুরু করেন নতুন প্রযোজনা সংস্থার কাজ, যার নাম হোয়াই সো সিরিয়াস।

Published on: Dec 15, 2025 7:50 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিচ্ছেদের আগে নীলাঞ্জনা শর্মার সঙ্গেই প্রযোজক হিসেবে কাজ করছিলেন যিশু সেনগুপ্ত কিন্তু চলতি বছরে স্ত্রীর সঙ্গে দুরত্ব তৈরি হওয়ায় সেই প্রযোজনা সংস্থা থেকে নিজেকে সরিয়ে দেন যিশু। চলতি বছরেই অভিনেতা সৌরভ দাসের সঙ্গে শুরু করেন নতুন প্রযোজনা সংস্থার কাজ, যার নাম ‘হোয়াই সো সিরিয়াস’।

আসছে যীশু-সৌরভের প্রযোজিত প্রথম ছবি
আসছে যীশু-সৌরভের প্রযোজিত প্রথম ছবি

ইতিমধ্যেই দূর্গাপুজোর আগেই এই প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি মিউজিক ভিডিও লঞ্চ হয়েছিল। যীশু নিজেই এই গানের ভিডিওর দায়িত্ব সামনে ছিলেন। তবে এবার এই প্রযোজনা সংস্থার তরফ থেকে তৈরি হতে চলেছে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। ছবির নাম ‘ক্ষ্যাপা ভাস্কর’।

আরও পড়ুন: বড়দিনে বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেব-শুভশ্রীর! ‘এই ছবিটার সামনে…’, যা বললেন নায়িকা

এখন দর্শকরা, একটু থ্রিলার টাইপের ছবি দেখতেই বেশি পছন্দ করেন আর তাই দর্শকদের সেই চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। এই সিনেমায় টানটান গল্প থাকবে, যে চিত্রনাট্য তৈরি করেছেন সৌমিক দে।

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির কাজ। তবে এই ছবির অন্যতম মূল আকর্ষণ হল অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই একেন বাবুর বেনারসে বিভীষিকা এবং অনুসন্ধান সিরিজে অসামান্য অভিনয় করে সকলের নজর কেড়েছেন।

দুটি সিরিজেই পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দুটি চরিত্রই অসামান্য ছিল এবং সাগ্নিক যেভাবে অভিনয় করেছেন তাতে দর্শকদের এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই মুহূর্তে একটি ধারাবাহিকেও কাজ করছেন তিনি।

আরও পড়ুন: তুমুল প্রেমচর্চার মাঝেই সাহেবের সঙ্গে ক্রিসমাস উদযাপন সুস্মিতার! 'সান্টা…', যা লিখলেন নায়িকা

ক্ষ্যাপা ভাস্কর ছবিতে একজন নিরাপত্তা উপদেষ্টার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। কলকাতার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে গোটা গল্পটি। সাগ্নিক ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দা, জ্যামি বন্দ্যোপাধ্যায়, তৃণা সাহা এবং মৌমিতা পন্ডিত।

এই সিনেমার হাত ধরে প্রথম দুটি বাঁধতে চলেছেন তৃণা ও কিঞ্জল। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন শোয়েব কবীর। সব মিলিয়ে এই ছবিটি দর্শকদের অন্যতম প্রিয় একটি ছবি হবে বলে আশাবাদী পরিচালক।