'একবার দেখব বলে…', ভ্যালেন্টাইন উইকে প্রেমের মানে বোঝালেন সাহেব-সুস্মিতা
সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে নিয়ে চর্চা শেষ নেই। এখন তো তাঁদের ঘিরে প্রেমচর্চা। যদিও এই প্রসঙ্গে সরাসরি কখনওই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। তবে এবার প্রেমের সপ্তাহে ভালোবাসা নিয়ে মুখ খুললেন তাঁরা।
সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে নিয়ে চর্চা শেষ নেই। 'কথা' মেগার হাত ধরেই এই জুটি পৌঁছে গিয়েছিলেন বাংলার দর্শকদের ঘরে ঘরে। তাঁদের জুটি দর্শকদের এতটা পছন্দ হয়েছিল যে, তাঁরা রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফের দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়। এখন তো তাঁদের ঘিরে প্রেমচর্চা। যদিও এই প্রসঙ্গে সরাসরি কখনওই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। তবে এবার প্রেমের সপ্তাহে ভালোবাসা নিয়ে মুখ খুললেন তাঁরা।

আরও পড়ুন: 'যদি শাহরুখ রাজি হতেন…', ডন ৩-এর জন্য ফারহানকে ৪০ কোটি টাকা দেওয়া এড়াতে রণবীরের পাল্টা অভিযোগ?
বর্তমান বিনোদনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাহেব-সুস্মিতা তাঁদের কাছে প্রেমের সজ্ঞা কী তা জানিয়েছেন। সাহেবের কথায়, 'বয়সের সঙ্গে প্রেমের মানে বদলে যায়। একটা সময় বছর তিনেক, একজনের বাড়ির সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম, তাকে একবার দেখব বলে। যাকে ভালোবাসি, তার পরিবার আমারও পরিবার, এটাও প্রেম। প্রেম আসাল আন্ডারস্ট্যান্ডিং, স্টেবিলিটি। প্রতিদিন দু'জনকে ২০-৫০ দিতে হবে তা নয়। একজন একদিন কিছু নাও দিতে পারে। অন্যজন সেদিন ১০০ শতাংশ দেবে।' এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, 'প্রেম মানে আমার কাছে ভরসা, সময়, বন্ধুত্ব'।
প্রসঙ্গত, ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।
আরও পড়ুন: এই অভিনেত্রীর ছবি হয়েছিল নিষিদ্ধ, পরে তিনি ৩বার জাতীয় পুরস্কার পান! জানেন ইনি কে?
বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।
তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়।
এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন, 'কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য়ই নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না'।
E-Paper











