'ওর জন্য প্রার্থনা করুন...', কাকে হারিয়ে শোকস্তব্ধ সাহেব?
নতুন বছরটা বেশ ভালোভাবেই শুরু হয়েছিল সাহেব ভট্টাচার্যের। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও একটি নতুন শুরু করেছেন অভিনেতা। স্টার জলসার পর্দায় শুরু হয়েছে গঙ্গা, যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাহেব। কিন্তু এত কিছুর পরেও এমন একটি ঘটনা ঘটে গেল অভিনেতার জীবনে।
নতুন বছরটা বেশ ভালোভাবেই শুরু হয়েছিল সাহেব ভট্টাচার্যের। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও একটি নতুন শুরু করেছেন অভিনেতা। স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘গঙ্গা’, যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাহেব। কিন্তু এত কিছুর পরেও এমন একটি ঘটনা ঘটে গেল অভিনেতার জীবনে, যার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি।
কাকে হারিয়ে শোকস্তব্ধ সাহেব?
গতকাল অর্থাৎ ১৫ মার্চ সোশ্যাল মিডিয়ায় অভিনেতা একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে একটি কবরের ছবি। বোঝাই যাচ্ছে, কাউকে কবর দেওয়া হয়েছে এবং কবরের ওপর ফুল রাখা। কিন্তু কাকে কবর দেওয়া হল? কাকে হারালেন সাহেব?
সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে ছবি এবং ছবির ক্যাপশনে। কবরের পাশে একটি হলুদ রঙের কাগজে লেখা, ওম সাইরাম, নিচে লেখা, সাহেব চট্টোপাধ্যায়, তারও নিচে লেখা আমার সন্তান লালু চট্টোপাধ্যায়। একদম নিচে লেখা জয় বড় মা। এইটুকু থেকে স্পষ্ট, যে পোষ্যটিকে এক সময় সন্তান স্নেহে বড় করেছেন সাহেব, তার বিদায়কালে নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি।
নিজের কষ্টের কথা ক্যাপশনেও তুলে ধরেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘আমার সন্তানদের মধ্যে একজনকে হারালাম। আপনাদের সকলের কাছে ওর আত্মার শান্তি এবং চিরন্তন যাত্রার জন্য প্রার্থনা চাই। দয়া করে প্রার্থনা করুক আমার লালুর জন্য।’
সাহেবের পোস্টে সুদীপা চট্টোপাধ্যায় লেখেন, ‘ওর আত্মার শান্তি কামনা করি।’ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সুদীপা নিজেও একজন ভীষণ পশুপ্রেমিক মানুষ তাই সাহেবের কষ্টটা তিনি ভীষণ ভালোভাবেই বুঝতে পারছেন। সুদীপা ছাড়াও একাধিক ব্যক্তি সাহেবের এই কঠিন সময়ে পাশে থেকেছেন সামাজিক বার্তার মাধ্যমে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই শুরু হয়েছে ‘গঙ্গা’। কথা ধারাবাহিকের পর এই ধারাবাহিকের হাত ধরেই আবার ছোট পর্দায় ফিরে এলেন সাহেব। এই ধারাবাহিকে হিয়া মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে সাহেবকে।
হিয়া এর আগে স্টার জলসার ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন। এবারে একেবারে সাধারন একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সাহেবকে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে।
Home/Entertainment/'ওর জন্য প্রার্থনা করুন...', কাকে হারিয়ে শোকস্তব্ধ সাহেব?