সাহেবের সঙ্গে এবার একই মেগায় মানসী! কোন বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে?
কিছুদিন আগেই শোনা গিয়েছিল ফের ছোট পর্দায় ফিরছেন সাহেব ভট্টাচার্য। শেষ হয়েছে তাঁর অন্যতম জনপ্রিয় মেগা ‘কথা’। এবার নতুন মেগায় তিনি ফিরছেন পর্দার ‘গীতা এলএলবি’ হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে। কিন্তু জানেন কি এই মেগার খলনায়িকাকে? তিনিও কিন্তু ছোট পর্দার খুবই পরিচিত মুখ। তিনি হলেন মানসী সেনগুপ্ত।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল ফের ছোট পর্দায় ফিরছেন সাহেব ভট্টাচার্য। গতবছরই শেষ হয়েছে তাঁর অন্যতম জনপ্রিয় মেগা ‘কথা’। এবার নতুন মেগায় তিনি ফিরছেন পর্দার ‘গীতা এলএলবি’ হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে। কিন্তু জানেন কি এই মেগার খলনায়িকাকে? তিনিও কিন্তু ছোট পর্দার খুবই পরিচিত মুখ। তিনি হলেন মানসী সেনগুপ্ত।
সাহেবের সঙ্গে এবার একই মেগায় মানসী! কোন বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে?
বর্তমানে নায়িকাকে জি বাংলার একটি জনপ্রিয় মেগা ‘তারে ধরি ধরি মনে করি’তে দেখা যাচ্ছে। ওই মেগায় তাঁর চরিত্রের নাম 'সেঁজুতি'। 'সেঁজুতি' চরিত্র পুরোপুরি নেগেটিভ তা বলা যায় না। তবে এবার খবর সাহেবের এই নতুন মেগায় নাকি খলনায়িকার ভূমিকায় দেখা মিলবে মানসীর। জানা গিয়েছে ইতিমধ্যেই তাঁর নাকি লুক সেটও হয়ে গিয়েছে। তাঁকে মূলত খলচরিত্রেই দেখে অভ্যস্ত দর্শকরা। তবে এখনও পর্যন্ত অভিনেত্রী এই বিষয়ে কোনও মুখ খোলেননি। এমনকী সাহেবকেও তাঁর নতুন মেগা নিয়ে কোনও আভাস দিতে দেখা যায়নি।
এই মেগায় সাহেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন হিয়া মুখোপাধ্যায়। তিনিও এখনও এই প্রসঙ্গে কিছু বলেননি। তাঁকে সর্বশেষ স্টার জলসার 'গীতা এলএলবি' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।
‘গীতা এলএলবি’ও ২০২৫ সালেই শেষ হয়েছে। তারপর বেশ কয়েক মাস বিশ্রাম নিয়ে এই নতুন কাজে সাহেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পর্দার 'গীতা'। তবে এই মেগা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত, 'কথা' মাধ্যমে অনেক দিন পর ছোটপর্দায় ফিরেছিলেন নায়ক। 'কথা'য় তাঁর ও সুস্মিতা দে-র জুটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এখনও এই জুটি দর্শকদের অন্যতম পছন্দের একটি জুটি। সাহেব-সুস্মিতা প্রেমের গুঞ্জনও জোরালো।
টলিউডে কান পাতলেই শোনা যায় যে, ধীরে ধীরে বদলে গিয়েছে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র সম্পর্কের রসায়ন। ‘কথা’-জুটির বাস্তবেও নাকি চলছে বিয়ে কথা। এমনকী, ২০২৬ সালে চার হাত এক হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে।
কিছুদিন আগেই ছিল সুস্মিতার জন্মদিন। জন্মদিনে সাহেব সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি মিষ্টি আদুরে বার্তাও দেন। তবে 'কথা'র মতো স্টার জলসার এই নতুন মেগায় সাহেব-হিয়ার জুটি সাড়া ফেলতে পারে কিনা সেটাই দেখার। সঙ্গে মানসীর চরিত্র মেগায় কতটা আলাদা মাত্রা যোগ করতে পারে তার উত্তর দেবে সময়।
News/Entertainment/সাহেবের সঙ্গে এবার একই মেগায় মানসী! কোন বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে?