বাড়ি এক হলেও থাকেন আলাদা ঘরে, দুই দাদার পর কী এবার ভাঙতে চলেছে অর্পিতার সংসারও?

পরিবারে তিন ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের ডিভোর্স হয়েছে, এক ভাই অবিবাহিত। খুব স্বাভাবিকভাবেই বোনের সংসারে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালান সলমন খান। কিন্তু সম্প্রতি উঠে এলো এমন একটি তথ্য, যা শুনে চিন্তিত ভক্তরা।

Published on: Jun 20, 2025 9:38 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাবা-মা তো বটেই, দাদাদেরও ভীষণ আদরের অর্পিতা। বিশেষ করে সলমন খানের যেন নয়নের মনি ছোট বোন, তাই বোনের সুখের জন্য সবকিছুই করতে পারেন তিনি। বোনের আনন্দের কথা মাথায় রেখেই ২০১৪ সালে আয়ুষ শর্মার সঙ্গে বোনের বিয়ে দিয়েছিলেন ভাইজান।

দুই দাদার পর কী এবার ভাঙতে চলেছে অর্পিতার সংসারও?
দুই দাদার পর কী এবার ভাঙতে চলেছে অর্পিতার সংসারও?

অর্পিতার বিয়ের সময় অনেকেই বলেছিলেন আয়ুষ শুধুমাত্র ভাইজানের সম্পত্তির জন্য অর্পিতাকে বিয়ে করছেন। অনেকে আবার অর্পিতার গায়ের রঙ নিয়েও কটুক্তি করেছিলেন। যদিও সেইসব দিন পেরিয়ে আজ দুই সন্তানের বাবা-মা তাঁরা, ১১ বছরের সুখের সংসার তাঁদের। কিন্তু এর মধ্যেই শোনা গেল এমন কথা, যা আবার প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড় করিয়ে দিল অর্পিতার সংসারকে।

বলিপাড়ার গোপন সূত্র অনুযায়ী জানা দিয়েছে, ১১ বছর একসঙ্গে সংসার করলেও নাকি আলাদা আলাদা ঘরে থাকেনি অর্পিতা ও আয়ুষ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ব্যাপারে প্রশ্ন করলে তাঁদের দাম্পত্য জীবনের একটি গোপন রহস্য ফাঁস করেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন:ছবি মুক্তির আগেই ১২০ কোটি টাকা ক্ষতি, আমির নিলেন কোন বড় সিদ্ধান্ত?

আরও পড়ুন:'আমির ১০ বার ফোন করে আমায়…',বন্ধুর আবদার রাখতে কী করলেন শাহরুখ?

সাক্ষাৎকারে আলাদা ঘরে থাকার বিষয় নিয়ে প্রশ্ন করলে অর্পিতার স্বামী বলেন, ‘আমার একটা আলাদা গোপন ঘর রয়েছে বাড়িতে। এত বছরেও ও ওই ঘরে কোনওদিন ঢোকেনি। এই ভাবেই আমরা প্রথম দিন থেকেই নিজেদের মধ্যে বোঝাপড়া করেছি।’

স্বামীর কথায় সায় দিয়ে অর্পিতা বলেন, ‘আমার মনে হয় প্রত্যেকটি সম্পর্কে কিছু নিজের পরিসর থাকা দরকার, কিছু গোপনীয়তা থাকা দরকার, তবেই সেই সম্পর্কে ভালোবাসা আরও গভীর হয়।’

এক বাড়িতে থাকলেও অভ্যাসের দিক থেকে দুজনে একেবারে আলাদা। শ্যুটিং থাকলে কোনও সময় হয়তো আয়ুষ দেরি করে ফেরেন, অর্পিতা সময়মতো ঘুমিয়ে পড়েন এবং সকালে তাড়াতাড়ি ওঠেন। এই বোঝাপড়া আছে বলেই দুই সন্তানকে মানুষ করতে পারছেন তাঁরা।

আরও পড়ুন:'হারিয়ে যেতে চাই…', কেন এমন কথা বললেন অভিষেক? কী হল হঠাৎ?

আরও পড়ুন:নিষিদ্ধ ‘কমল’, থাকবে প্রধানমন্ত্রীর উক্তি, আমিরের ছবিতে কী কী বদল সেন্সর বোর্ডের

এই বোঝাপড়া আছে বলেই কখনও নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়নি বলেই জানান এই তারকা দম্পতি। ব্যক্তিগত স্পেস যে কতটা গুরুত্বপূর্ণ সে কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন তাঁরা। বর্তমান যুগে যেখানে বিয়ের কয়েক বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেখানে একে অপরকে ভালোবেসে এবং বিশ্বাসের ওপর ভরসা রেখে চুটিয়ে সংসার করছেন এই তারকা জুটি।