সত্যি রাজপালকে জেল থেকে ছাড়িয়েছেন সলমন? ভাইরাল ভিডিয়োর সত্যতা প্রকাশ করলেন অভিনেতার স্ত্রী
কিছুদিন আগেই ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের আত্মসমর্পণ করার ঘটনা ঘিরে উত্তাল হয়েছিল গোটা বলিউড। আত্মসমর্পণ করার আগে তিনি জানিয়েছিলেন, বলিউডে কেউ বন্ধু নয়। অভিনেতার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল তুমুল জল্পনা কল্পনা।
কিছুদিন আগেই ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের আত্মসমর্পণ করার ঘটনা ঘিরে উত্তাল হয়েছিল গোটা বলিউড। আত্মসমর্পণ করার আগে তিনি জানিয়েছিলেন, বলিউডে কেউ বন্ধু নয়। অভিনেতার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল তুমুল জল্পনা কল্পনা।
রাজপালকে জেল থেকে ছড়িয়েছেন সলমন? (Instagram/@rajpalofficial)
রাজপালের গ্রেফতারির পরেই তাকে অর্থ সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন বলিউডের বেশ কিছু শিল্পী। কিন্তু তারপরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, রাজপাল জেল থেকে বেরিয়েছেন এবং তার এই মুক্তির জন্য তিনি সলমন খানকে ধন্যবাদ জানাচ্ছেন।
খুব স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন ওঠে, সত্যি ভাইজান অর্থ সাহায্য করে রাজপাল যাদবকে বের করে নিয়ে এসেছেন জেল থেকে? অনেকে আবার ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভিডিও দেখে। কিন্তু এবার এই ভিডিওর সত্যতা সামনে নিয়ে এলেন রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব।
বোম্বে টাইমসের সঙ্গে কথা বলতে গিয়ে রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব বলেন, এখনও পর্যন্ত আমার স্বামী রাজপাল যাদব তিহার জেল থেকে ছাড়া পাননি। আগামী শুনানি সোমবার নির্ধারিত হয়েছে। তবে আমি এইটুকু শুনেছি তিনি ঠিক আছেন। আমাদের পুরো পরিবার ওঁর সঙ্গে রয়েছে। এই কঠিন সময়ে চলচ্চিত্র জগতের সকলের থেকে এবং ভক্তদের থেকে যে সমর্থন উনি পাচ্ছেন তাতে আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় যেখানে রাজপাল যাদবকে একটি খোলা জায়গায় বসে থাকতে দেখা যায়। সেই ভিডিয়োয় রাজপাল যাদবকে বলতে শোনা যায়, সলমন খান আমার বড় ভাইয়ের মত, ওঁর সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগছে। খুব স্বস্তি অনুভব হচ্ছে আমার।
ভিডিও দেখে নেটপাড়ার বাসিন্দারা আন্দাজ করেছিলেন যে রাজপাল হয়তো জেল থেকে মুক্তি পেয়েছেন এবং তার জন্য সলমন খানকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। কিন্তু পরবর্তীকালে বোঝা যায় এই ভিডিওটি পুরনো এবং এর সঙ্গে বর্তমান মামলার কোনও সম্পর্ক নেই।
News/Entertainment/সত্যি রাজপালকে জেল থেকে ছাড়িয়েছেন সলমন? ভাইরাল ভিডিয়োর সত্যতা প্রকাশ করলেন অভিনেতার স্ত্রী