সলমনের দাবি আমির নাকি 'সিতারে জমিন পর'-এর জন্য প্রথমে তাঁকে অফার করেন! আসল সত্যি কী?

মুম্বইয়ে 'সিতারে জমিন পর'-এর প্রিমিয়ারে সুপারস্টার সলমন খান ফের তাঁর রসবোধ দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন। সলমন মজা করে সেখানে বলেছেন যে, আমির আসলে তাঁকে এই ছবির জন্য অফার করেছিলেন, কিন্তু নিজেই পরে তা করার সিদ্ধান্ত নেন।

Published on: Jun 21, 2025 8:31 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও পড়ুন: মায়ের সিনেমা দেখতে পছন্দই করেন না কাজলের দুই ছেলে-মেয়ে, কিন্তু কেন?

সলমনের দাবি আমির নাকি 'সিতারে জমিন পর'-এর জন্য প্রথমে তাঁকে অফার করেন! আসল সত্যি কী?
সলমনের দাবি আমির নাকি 'সিতারে জমিন পর'-এর জন্য প্রথমে তাঁকে অফার করেন! আসল সত্যি কী?

সিতারে জমিন পর সম্পর্কে

আমিরের কমেডি-ড্রামা ‘সিতারে জমিন পর’ হল আমিরের ২০০৭ সালের হিট ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। এই ছবিটা পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। পরিচালক আরএস প্রসন্ন তাঁর ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির জন্য খুব জনপ্রিয়। আমির ছাড়াও এই ছবিতে জেনেলিয়া ডি'সুজাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

এছাড়াও ছবিতে দশজন নবাগত অভিনেতার অভিনয় করেছেন। তাঁরা একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করলেন। তাঁরা হলেন, আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।

স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনস’-এর রিমেক এই ছবিটি। এটি একজন বাস্কেটবল কোচের গল্প। যাকে একটা টুর্নামেন্টের জন্য প্রতিবন্ধী শিশুদের একটা দলকে প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়। ছবিটা ২০ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছে।

মুম্বইয়ে 'সিতারে জমিন পর'-এর প্রিমিয়ারে সুপারস্টার সলমন খান ফের তাঁর রসবোধ দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন। সলমন মজা করে সেখানে বলেছেন যে, আমির আসলে তাঁকে এই ছবির জন্য অফার করেছিলেন, কিন্তু নিজেই পরে তা করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: সকাল সকাল দুঃসংবাদ, প্রিয়জনকে হারালেন রূপসা, ‘১৩ বছর একসঙ্গে বাঁচা, আবার দেখা হবে…’, লিখলেন নায়িকা

বৃহস্পতিবার মুম্বইয়ে 'সিতারে জমিন পর'-এর প্রিমিয়ার ছিল। সেখানে নানা তারকা নজর কেড়েছিলেন। সলমন খান ও শাহরুখ খানও উপস্থিত ছিলেন। প্রিমিয়ারে সলমনকে বেশ ভালো মেজাজে দেখা গিয়েছিল। পাপারাৎজিদের সামনে আমিরকে মজা করে তিনি উত্যক্তও করেছিলেন তিনি।

আরও পড়ুন: আসছে ‘ধূমকেতু’, ১২ বছর পর একসঙ্গে ভিডিয়ো বানালেন দেব-শুভশ্রী! কী বার্তা দিলেন ভক্তদের?

রেড কার্পেটে ফটোগ্রাফারদের সাক্ষাৎকার দেওয়ার সময় মজার করেই সলমন বলেন, 'ও আপনাদের ছবিটির পিছনের গল্প বলেননি? ও আমাকে এই ছবিটা করার জন্য প্রথমে জানিয়েছিল... আমি গিয়েছিলাম এবং আমার ছবিটা পছন্দ হয়েছিল... এমনকী আমি হ্যাঁ বলেছিলাম... তারপর আমি একটা ফোন পাই যে, সেখানে বলে, ‘আমি ছবিটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

আরও পড়ুন: এই ছবির জন্য অমিতাভ আজ সুপারস্টার, সেই সময় আয় করেছিল ২৬ কোটি টাকা!

তিনি মজা করে আরও বলেন, ‘আমি ছবিটার এত প্রশংসা করেছি যে, আমির নিজেই ছবিটা করার সিদ্ধান্ত নেন।’

News/Entertainment/সলমনের দাবি আমির নাকি 'সিতারে জমিন পর'-এর জন্য প্রথমে তাঁকে অফার করেন! আসল সত্যি কী?