'অভিনয়টা করতে পারি না…', হঠাৎ কেন এমন বললেন বলিউডের ভাইজান সলমন খান?
রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খান রেড কার্পেটে হেঁটেছিলেন। অনুষ্ঠান চলাকালীন তিনি এমন কিছু বলেছিলেন যা সকলকে অবাক করবে। নিজের অভিনয় দক্ষতা নিয়ে নানা কথা বলেছিলেন সলমন যদিও খানিক মজার ছলে, আর তাই অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে উঠেছিল। তাঁর কথা শুনে সবাই হাসি থামাতে পারেনি কেউ।

সলমন খান আসলে তাঁর খ্যাতি, উত্তরাধিকার এবং হিট নিয়ে নানা কথা বলার সময় নিজেকে নিয়েই মজা করেছেন। তিনি বলেন যে, তিনি নিজেকে একজন ভালো অভিনেতা বলে মনে করেন না। তাছাড়া, তিনি বলেন যে, তিনি জানেন যে পর্দায় যখন তিনি কাঁদেন তখন দর্শকরা হাসেন।
সলমন বলেন, ‘অভিনয় এই প্রজন্ম ছেড়ে চলে গিয়েছে। আমার মনে হয় না আমি একজন ভালো অভিনেতা। আপনি আমাকে যে কোনও কিছু করতে দেখতে পাবেন, কিন্তু অভিনয় নয়। আমি শুধু অভিনয়টা করতে পারি না। আমি শুধু যা করতে ভালো লাগে তাই করি, এটাই সব নয়।’
যখন উপস্থাপক দর্শকদের জিজ্ঞাসা করলেন যে, তাঁরা কি সলমনের বক্তব্যকে সঠিক বলে বিশ্বাস করেন, তখন সবাই বলেন, ‘না’। সলমন তখন বলেন যে মাঝে মাঝে যখন আমি কাঁদি, তখন আমার মনে হয় আপনারা সবাই আমাকে দেখে হাসেন।'
আলিয়া ভাটের গোল্ডেন গ্লোব হরাইজন অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে সলমন খান বলেন, ‘আলিয়া ভাট অসাধারণ। আমার মনে হয় কেবল সৌদি আরবই এটা করতে পারে। এটা দারুণ যে তাঁরা তাঁদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতিকে এভাবে মিলিয়ে দিয়েছে।’
News/Entertainment/'অভিনয়টা করতে পারি না…', হঠাৎ কেন এমন বললেন বলিউডের ভাইজান সলমন খান?