জয়ের সঙ্গে ডিভোর্সের পর নাদিমের সঙ্গে সম্পর্ক সামনে এনে কটাক্ষের শিকার মাহি! পাশে দাঁড়ালেন সলমনে বোন অর্পিতা

জয়ের সঙ্গে বিচ্ছেদের পর নাদিমের সঙ্গে সম্পর্কের কথা সামনে এনে ট্রোল্ড মাহি! পাশে দাঁড়ালেন সলমনের বোন অর্পিতা। বললেন, 'যদি একজন মানুষকেও এভাবে টার্গেট করা হয়, তাহলে আমি জানি না আমরা কোন ধরণের পৃথিবীতে বাস করছি।’

Published on: Jan 12, 2026 3:41 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তাঁর নতুন সম্পর্কের কারণে অভিনেত্রী মাহি ভিজ বর্তমানে সংবাদের শিরোনামে রয়েছেন। তিনি সম্প্রতি নাদিম কুরেশির সঙ্গে একটি ছবি শেয়ার করেন। এই ছবির ক্যাপশনে মাহি নাদিমকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তারপর তাঁকে বেস্ট ফ্রেন্ড বলে সম্বোধন করেন। মাহির মেয়েও নাদিমকে জন্মদিনের শুভেচ্ছা জানান, আর বাবা বলে সম্বোধন করেন।

জয়ের সঙ্গে ডিভোর্সের পর নাদিমের সঙ্গে সম্পর্ক সামনে এনে কটাক্ষের শিকার মাহি! পাশে দাঁড়ালেন সলমনে বোন অর্পিতা
জয়ের সঙ্গে ডিভোর্সের পর নাদিমের সঙ্গে সম্পর্ক সামনে এনে কটাক্ষের শিকার মাহি! পাশে দাঁড়ালেন সলমনে বোন অর্পিতা

আরও পড়ুন: 'আমার প্রতিটা বলিরেখা এবং ধূসর চুলের জন্য আমি গর্বিত', বোটক্স ও সার্জারি নিয়ে কড়া জবাব জয়ার

আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তারার ইনস্টাগ্রামে মাহি এবং নাদিমের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করা শুরু করে দেন। এর পর পরই অবশ্য মাহি এই প্রসঙ্গে তাঁর নীরবতা ভাঙেন। নাদিমের সঙ্গে তাঁর সম্পর্কের সত্যতা সামনে আনেন। আর এর ফলে ব্যাপক ট্রোল্ড হন অভিনেত্রী।

এই সময় অভিনেত্রীর পাশে দাঁড়ান অঙ্কিতা লোখান্ডে। তিনি মাহি ও নাদিমকে নিয়ে একটি বড় পোস্ট করেন। আর এবার মাহির পাশে দাঁড়ালেন সলমন খানের বোন অর্পিতা খান। তিনিও মাহি এবং নাদিমের সমর্থনে এগিয়ে আসেন।

অর্পিতা খান একটি পোস্ট শেয়ার করে তার ক্যাপশনে সম্পর্ক নিয়ে বিচার করা মানুষদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাদিম কুরেশিকে ট্যাগ করে অর্পিতা লিখেছেন, ‘যদি একজন মানুষকেও এভাবে টার্গেট করা হয়, তাহলে আমি জানি না আমরা কোন ধরণের পৃথিবীতে বাস করছি।’

আরও পড়ুন: সোহিনীর স্বপ্নপূরণ করবেন দেবশঙ্কর! ‘কমলা নিবাস’ মধ্যবিত্ত সংসারের এক সহজ সরল প্রতিচ্ছবি

প্রসঙ্গত, অঙ্কিতা লোখান্ডে তাঁর পোস্টে লিখেছিলেন, ‘আজ আমি একজন সেলিব্রিটি হিসেবে নয়, বরং একজন বন্ধু হিসেবে কিছু বলতে চাই। মাহি এবং নাদিমের সম্পর্ক নিয়ে মানুষ যেভাবে মন্তব্য করছেন তাতে আমি সত্যিই বিরক্ত। আমি নাদিমকে চিনি এবং আমি জয়কেও খুব ভালো করেই চিনি। আমি স্পষ্ট করে বলতে চাই, নাদিম সব সময় তারার বাবার মতো ছিলেন। শুধু এটুকুই, আর কিছু নয়। কিছু সম্পর্ক শ্রদ্ধা, ভালোবাসা এবং বছরের পর বছর ধরে বিশ্বাসের উপর নির্মিত হয় এবং বাইরের লোকদের তা বিচার করার কোনও অধিকার নেই। বন্ধু হিসেবে, আমি বলতে পারি যে নাদিম এমন একজন মানুষ যিনি কঠিন সময়েও আমার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সর্বদা সকলকে সাহায্য করেন। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।’

অঙ্কিতা আরও লেখেন, ‘মাহি এবং জয়, তোমরা দু’জনেই বাবা-মা হিসেবে দারুন কাজ করছ। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর যাঁরা নেতিবাচকতা ছড়াচ্ছে, দয়া করে থামুন। সকলকে তাঁদের জীবনযাপন করতে দিন। মাহি, আমি তোমাকে ভালোবাসি। জয়, আমি তোমাকে ভালোবাসি। নাদিম, তুমি সেরা। তুমি আমাদের মতো মানুষের জন্য ঈশ্বরের বার্তাবাহক।'