Salman Shoe Price: ছেঁড়া জুতো পরে এয়ারপোর্টে সলমন, এদিকে দাম লাখ টাকারও বেশি! হাসাহাসি নেটপাড়ায়
বলিউড অভিনেতা সালমান খানকে ছেঁড়া জুতো পরে দেখে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে। কিছু ব্যবহারকারী অভিনেতার ফ্যাশন নিয়ে মজা করেছেন, আবার কেউ কেউ তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন। তবে এই ছেঁড়া জুতার দাম শুনলে বাক্যহারা হতে পারেন আপনি!
বলিউড অভিনেতা সলমন খান শুধু তাঁর সিনেমার জন্যই নয়, বরং দাবাং মেজাজের জন্যও বরাবরই আলোচনায় থাকেন। সঙ্গে অনবদ্য স্টাইলেও দেন চমক। বিশেষ করে তাঁর হাতের সেই নীল পাথরের রিসলেটটি তো তাঁর স্টাইল আইকন হয়ে গিয়েছে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে সলমনের ‘ছেঁড়া-ফাটা জুতো’!

সম্প্রতি মুম্বই এয়ারপোর্টে নিজের বডিগার্ড শেরার সঙ্গে দেখা যায় সলমন খানকে। সেই সময় তিনি ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট এবং ব্ল্যাক প্যান্টে নজর কাড়েন ভাইজান। চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি এবং তাঁর সিগনেচার ব্রেসলেট—সব মিলিয়ে লুক ছিল এক্কেবারে স্টাইলিশ। কিন্তু ক্যামেরার ফোকাস যখন তাঁর জুতোর দিকে যায়, তখনই শুরু হয় চর্চা।
দেখা যায়, সলমন খান যে জুতোটি পরেছেন সেটি যেন ফাটা, একঝলক দেখেই মনে হবে বেশ পুরনো। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেন। কেউ লিখেছেন, ‘এবার ফাটা জুতোর ট্রেন্ড শুরু হবে’। আবার কেউ বলেছেন, ‘ভাইয়ের ক্যাজুয়াল স্টাইল আলাদা লেভেলের’। অন্য এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘হায় ভগবান! আমার তো কান্না পাচ্ছে এটা দেখে’। অনেকেই আবার বলেছেন, ‘সলমন খান যেটা পরবেন, সেটাই স্টাইল’!”
এদিকে, সমালোচনার মাঝেই অভিনেতার অনুরাগীরা তাঁর পক্ষ নিয়ে জানান, এটি কোনও সাধারণ জুতো নয়। এটি আসলে বিখ্যাত ব্র্যান্ড Balenciaga-র Distressed Leather Cowboy Boots, যা ইচ্ছাকৃতভাবেই এমন ‘ফাটা’ লুক দিয়ে ডিজাইন করা হয়। রিপোর্ট অনুযায়ী, এই জুতোর দাম প্রায় ১.২০ লক্ষ থেকে ১.৫০ লক্ষ টাকার মধ্যে।
কাজের দিক থেকে, সলমন খান বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’-র শুটিং প্রায় শেষ করেছেন। যা এতদিন ব্যাটেল অফ গলওয়ান নামে পরিচিত ছিল। জানা যাচ্ছে, আগামী ১৮ এপ্রিল থেকে তিনি দক্ষিণের পরিচালক ভামশি পেডিপল্লির নতুন অ্যাকশন-ড্রামা ছবির শুটিং শুরু করবেন। এই ছবির প্রযোজক দিল রাজু, এবং শোনা যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এই ছবিতে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











