মা-বাবাকে ছাড়া প্রথম জন্মদিন সম্পূর্ণার! ‘কঠিন ছিল…’, উদযাপনের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন নায়িকা

সদ্যই মাতৃহারা হয়েছেন সম্পূর্ণা লাহিড়ী। তার ৬ মাস আগে তাঁর বাবা নীলাদ্রি লাহিড়ীও প্রয়াত হয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে বাবা ও মাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন নায়িকা। এবার বাবা-মাকে ছাড়া প্রথম জন্মদিন পালন করলেন তিনি।

Feb 24, 2026, 22:35:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্যই মাতৃহারা হয়েছেন সম্পূর্ণা লাহিড়ী। তার ৬ মাস আগে তাঁর বাবা নীলাদ্রি লাহিড়ীও প্রয়াত হয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে বাবা ও মাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন নায়িকা। এবার বাবা-মাকে ছাড়া প্রথম জন্মদিন পালন করলেন তিনি।

মা-বাবাকে ছাড়া প্রথম জন্মদিন সম্পূর্ণার! ‘কঠিন ছিল…’, উদযাপনের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন নায়িকা
মা-বাবাকে ছাড়া প্রথম জন্মদিন সম্পূর্ণার! ‘কঠিন ছিল…’, উদযাপনের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন নায়িকা

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসছেন সৌরভ-শুভস্মিতা? ‘গত আট মাস ধরে…’, মুখ খুললেন তাঁরা

এবার ভীষণ সাদামাটা ভাবে নিজের জন্মদিন পালন করেছেন নায়িকা। লাল রঙের কুর্তি, সাদা ওড়নায় ধরা দেন তিনি। তাঁর কপালে রসকলি আঁকা ছিল। সেখানে নায়িকাকে কখনও কেক কাটতে দেখা যায়, আবার কখন বন্ধুদের সঙ্গে সঙ্গে সেই কেক ভাগ করে নেন তিনি। তাঁর মুখেও লেগেছিল কেকের ক্রিম।

একগুচ্ছ ছবি ভিডিয়ো পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘এই জন্মদিনটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষগুলো মানে আমার মা এবং বাবাকে ছাড়া, অন্যরকম এবং কঠিন ছিল। কিন্তু যাঁরা আমাকে ভালোবাসা এবং বিশেষ বোধ করানোর জন্য তাঁদের সাধ্যের বাইরে গিয়েছেন তাঁদের সকলের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এবং @anindya_10632 আমার পাশে দাঁড়িয়ে আমাকে সম্ভাব্য সব উপায়ে হাসানোর জন্য তোমায় ধন্যবাদ জানালেও সেটা কম হবে।’

আরও পড়ুন: 'আমার হিরো…', সাহেবের নতুন মেগার প্রোমো নিজের স্ট্রোরিতে শেয়ার করে লিখলেন সুস্মিতা, প্রেমে সিলমোহর দিলেন নায়িকা?

তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা পাশাপাশি তাঁকে টলিপাড়ার অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সুদীপা লেখেন, ‘অজস্র ভালোবাসা। আমি জানি কেমন লাগে বাবা-মা ছাড়া জন্মদিন কাটানো... তোমাকে ভালোবাসি।’ সায়ন্তী গুহঠাকুরতা লেখেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ তাছাড়াও ফলক রশিদ রায় লেখেন, ‘শুভ জন্মদিন।’

প্রসঙ্গত, চলতি মাসেই তিনি তাঁর মায়ের মৃত্যু সংবাদের কথা প্রকাশ্যে এনে ক্যাপশনে লিখেছিলেন, 'তোমরা দু’জন সবসময় একসঙ্গে ছিলে। সারা জীবন, আমি তোমাদের মধ্যে সেই অটুট বন্ধন দেখেছি। হয়তো সেই কারণেই, বাবা চলে যাওয়ার মাত্র ছয় মাসের মধ্যে, তোমাকেও চলে যেতে হয়েছিল, মা... জানি তুমি বাবার থেকে আলাদা থাকতে পারো না।'

তিনি আরও লেখেন, ‘তোমাদের সন্তান হতে পেরে আমি খুব গর্বিত এবং ধন্য মনে করি নিজেকে। আমি আশা করি তোমরা দু’জনে যেখানেই থাকো শান্তিতে এবং সুখে থাকো। আমি তোমাদের প্রতিদিন মিস করি, যা ভাষায় প্রকাশ করা যায় না। হঠাৎ করেই, আমার খুব একা লাগছে... তোমাদের ছাড়া আমার জীবন শূন্য মনে হচ্ছে।'

শেষে নায়িকা লেখেন, ‘দয়া করে আমাকে আশীর্বাদ করতে থাকো, আমার পাশে থাকো, এবং আমাকে সব সময় সঠিক পথে পরিচালিত করো। আমি জানি আমরা আবার একদিন দেখা করব। ততক্ষণ পর্যন্ত, আমি অপেক্ষা করে থাকবো। আমি তোমাকে ভালোবাসি, মা।আমি তোমাকে ভালোবাসি, বাবা।’

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই সম্পূর্ণার অনেক তারকা বন্ধুই শোক প্রকাশ করেছেন। সুদীপ্তা বক্সী লেখেন, ‘হে ঈশ্বর। শক্ত থেকো তুমি।’ বিক্রম চট্টপাধ্যায় লেখেন, ‘আলিঙ্গন!’ এই একই কমেন্ট করেন সুদীপা চট্টোপাধ্যায়ও।