Sana Ganguly: লন্ডনে থাকলেও মনেপ্রাণে বাঙালি সানা! জানেন কত মাইনের চাকরি করেন সৌরভ কন্যা?

Sana Ganguly: পরিবার থেকে দূরে একা লন্ডনে থাকে সানা। চাকরি করে নামী কোম্পানিতে। জানেন সৌরভ কন্যার শিক্ষাগত যোগ্যতা?

Mar 8, 2026, 11:00:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তিনি ‘মহারাজ’-এর আদরের রাজকন্যা। কিন্তু গ্ল্যামার দুনিয়ার হাতছানি এড়িয়ে নিজের যোগ্যতায় বিদেশের মাটিতে কেরিয়ার গড়েছেন সানা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি কলকাতায় নিজের তুতো দাদার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই স্টারকিড। সেখানে সানার মোহময়ী সাজ ছিল চোখে পড়ার মতো। বাবা-মা'র মাঝখানে সব লাইমলাইট কাড়লেন সৌরভ তনয়া।

লন্ডনে থাকলেও মনেপ্রাণে বাঙালি সানা! জানেন কত মাইনের চাকরি করেন সৌরভ কন্যা?
লন্ডনে থাকলেও মনেপ্রাণে বাঙালি সানা! জানেন কত মাইনের চাকরি করেন সৌরভ কন্যা?

বিয়ের বাড়ির রাজকীয় সাজ:

দাদার বিয়েতে সানার সাজ ছিল চোখে পড়ার মতো। তাঁকে দেখা গিয়েছে জমকালো সোনালি রঙা শিফন শাড়িতে। স্লিভলেস ব্লাউজ, গলায় হীরের নেকলেস আর খোলা চুলে সানার এই ‘মডার্ন এথনিক’ লুক ছিল প্রশংসনীয়। সঙ্গে দামী হাতঘড়ি আর ডিজাইনার ক্লাচ তাঁর সাজে যোগ করেছিল এক অন্য মাত্রা। মিষ্টি হাসিতে তিনি বুঝিয়ে দিলেন, বিলেতে থাকলেও মনেপ্রাণে তিনি এক্কেবারে বাঙালি।

ওদিকে সৌরভের দেখা মিলল কালো কুর্তা আর সাদা পাজামায়। ডোনার পরনে ছিল নীল রঙা লাল পেড়ে ভারী সিল্কের শাড়ি।

শিক্ষাগত যোগ্যতা ও ঈর্ষণীয় কেরিয়ার:

সানা কেবল সুন্দর সাজেই নয়, মেধার দিক থেকেও সবাইকে টেক্কা দিয়েছেন। লন্ডনের বিখ্যাত ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন তিনি। তবে ক্লাস টুয়েলভ অবধি কলকাতাতেই পড়াশোনা করেছেন সানা। লরেটো স্কুল থেকে ১০+২ পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য লন্ডন পাড়ি দিয়েছিলেন সৌরভ কন্যা। UCL অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন সানা গঙ্গোপাধ্যায়। এরপর যুক্তরাজ্যের একাধিক নামীদামী কনলাস্টিং ফার্ম যেমন পিডব্লুসি (PWC), ডেলোয়েটে (Deloitte) ইন্টার্নশিপ করেছেন, এরপর আপতত সেখানেই চাকরিরতা। PwC এবং Deloitte-এর মতো কনসাল্টিং ফার্মের বার্ষিক বেতন প্যাকেজ ২০ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকা প্রতি বছর৷ অর্থাৎ শুরু থেকেই মোটা টাকা রোজগার করেন তিনি।

বর্তমানে লন্ডনের INNOVERV-এ একজন সিনিয়র পরামর্শক হিসাবে মোটা বেতনের চাকরি করছেন সানা। যদিও তাঁর সঠিক মাইনের অঙ্কটি ব্যক্তিগত রাখা হয়েছে, তবে সূত্রমতে, লন্ডনের কর্পোরেট স্ট্যান্ডার্ড অনুযায়ী তাঁর বার্ষিক প্যাকেজ কোটি টাকার বেশি। সুতরাং মাত্র ২৫ বছর বয়সেই কর্পোরেট জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন সানা। নাচ বা ক্রিকেট নয়, একদম ভিন্ন জগত বেছেছেন নিজের জন্য।

দাগিরির মঞ্চেও সৌরভকে বলতে শোনা গিয়েছে, তাঁর অনিচ্ছা সত্ত্বেও মেয়ে কিন্তু লন্ডনেই থাকতে চায়। কারণ সেখানে অনেক ‘সৌরভ-কন্যা’ হওয়ার বোঝা বইতে হয় না তাঁকে। সৌরভ ও ডোনার একমাত্র সন্তান সানা। ২০০১ সালে জন্ম তাঁর। ছোট থেকে পড়াশোনার পাশাপাশি মায়ের কাছে নাচেরও তালিম নিয়েছেন সানা। তবে খেলাধূলার প্রতি সেভাবে ঝোঁক ছিল না তাঁর। এখন সময় পেলেই ডোনা এবং সৌরভ লন্ডনে গিয়ে মেয়ের সঙ্গে সময় কাটান।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More