মুসলিম ধর্মগুরু স্বামীই কি তাঁকে সিনেমা ছেড়ে দেওয়ার জন্য ব্রেনওয়াশ করেন? মুখ খুললেন সানা খান

ধর্মের টানে আচমকাই ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা করেন সানা খান। এরপর বিয়ে করেন মুফতি আনাস সৈয়দকে। আর এরপর থেকে তাঁকে কখনোই বোরখা ছাড়া দেখা যায়নি। বর্তমানে ২ সন্তান রয়েছে সানা ও মুফতির।

Published on: Jan 17, 2026 5:01 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনেক টিভি শো বা সিনেমায় কাজ করা সানা খান ২০২০ সালে ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা করেছিলেন। তার এই ঘোষণায় সবাই বিস্মিত হয়েছেন। ইন্ডাস্ট্রি ছাড়ার পরে, সানা বিয়ে করেন মুফতি আনাস সৈয়দকে। আর এরপর থেকে তাঁকে কখনোই বোরখা ছাড়া দেখা যায়নি। বর্তমানে ২ সন্তান রয়েছে সানা ও মুফতির।

সানা খান ও তাঁর মৌলানা স্বামী আনাস সইয়াদ।
সানা খান ও তাঁর মৌলানা স্বামী আনাস সইয়াদ।

সম্প্রতি রশমি দেশাইয়ের পডকাস্টে হাজির হয়ে সানা বলেন, ‘যখন আমাদের বিয়ের আয়োজন করা হয়েছিল, তখন সেটা ছিল টপ সিক্রেট। আমার মা-বাবা ছাড়া আর কেউ বরের নাম জানত না। মেহেন্দি লাগানোর সময় বরের নাম জানতে চাইলেও আমি তাঁদেরকে বলিনি। আমার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। আমি একজন নতুন মানুষ হয়ে উঠছিলাম। এটাই আমি চেয়েছিলাম এবং তিনি আমাকে গাইড করেছিলেন।’

সানা আরও বলেন, ‘অনেকেই ভাবে যে, সবসময় বোরখা পরা অবস্থায় দেখা যায় বিয়ের পর থেকে, তার মানে এই লোকটি হয়তো ওর মগজ ধোলাই করেছে। আমি আসলে শান্তি চেয়েছিলাম। একজন ব্যক্তি খ্যাতি, অর্থ বা মর্যাদা যতই পাক না কেন, দিনের শেষে তাঁর যা দরকার তা হল শান্তি।’

২০২০র অক্টোবরে সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। কারণ হিসাবে জানান, তিনি নিজেকে ইসলামের কাছে সমর্পন করতে চান। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী, মৌলানা মুফতি আনস সইদ-এর সঙ্গে নিকাহ সারেন। বিয়ের পরেই নিজের নামে বদলে রাখেন সইয়াদ সানা খান।

তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সানা। ২০১২ সালে রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। সলমন খানের ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’, ‘স্পেশ্যাল অপস’ ছবিতেও কাজ করেছেন। এক সাক্ষাতকারে সানা বলেছিলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা।’। প্রাক্তন অভিনেত্রীর দাবি, এরপর তিনি গ্ল্যামার জগত ছেড়ে দেন। নিজেকে বিলিয়ে দেন ধর্মের পথে। তারপর থেকে বোরখা ছাড়া আর দেখা মেলেনি সানার।