ছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা! জানেন কোন চ্যানেলে দেখা যাবে নায়িকাকে?
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। হিট মেগা থেকে ছবি, সিরিজ সবই রয়েছে তাঁর ঝুলিতে। তবে কেবল টলিপাড়াতেই আটকে নেই তাঁর কাজ। তিনি এখন বি-টাউনের নায়িকাও। কিন্তু তিনি আবার ফিরছেন বাংলা টেলিভিশনে। ফের ছোট পর্দায় দেখা মিলবে সন্দীপ্তার। জানেন কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। হিট মেগা থেকে ছবি, সিরিজ সবই রয়েছে তাঁর ঝুলিতে। তবে কেবল টলিপাড়াতেই আটকে নেই তাঁর কাজ। তিনি এখন বি-টাউনের নায়িকাও। কিছুদিন আগেই স্টার প্লাসে তাঁর নতুন ধারাবাহিক সম্প্রচারিত হওয়া শুরু হয়েছিল। কিন্তু তিনি আবার ফিরছেন বাংলা টেলিভিশনে। ফের ছোট পর্দায় দেখা মিলবে সন্দীপ্তার। জানেন কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?
ছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা! জানেন কোন চ্যানেলে দেখা যাবে নায়িকাকে?
অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে তাহলে কি আবারও বাংলা মেগায় ফিরছেন তিনি? নানা তা নয়। বাংলা মেগায় তিনি ফিরছেন না আপাতত। তবে নায়িকাকে দেখা যাবে একটি গেম শোতে। এবার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কি নায়িকাকে এবার রিয়্যালিটি শোতে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে? কারণ অনেক অভিনেতা অভিনেত্রীকেই নানা রিয়্যালিটি শো ও গেম শোতে সঞ্চালনা করতে দেখা যায়। তবে এক্ষেত্রে তাও নয়। আসলে সন্দীপ্তাকে এই গেম শোতে একজন অংশগ্রহণকারী হিসেবে দেখা যাবে।
সান বাংলার খুবই জনপ্রিয় একটি গেম শো হল লাখ টাকার লক্ষ্মীলাভ। এই শোটি সঞ্চালনা করতে দেখা যায় সুদীপ্তা চক্রবর্তীকে। এবার সুদীপ্তার এই শোতেই খেলতে আসছেন সন্দীপ্তা। তবে তিনি একা নন। টলিপাড়ার এক ঝাঁক পরিচিত মুখ নিয়ে এদিন চাঁদের হাট বসবে শোতে। দেখা মিলবে রুকমা রায়, ইশা সাহা এবং স্বস্তিকা ঘোষকে। রবিবার অর্থাৎ ৮ তারিখ রবিবার সন্ধ্যা ৭টায় এই পর্বটি সম্প্রচারিত হবে।
কাজের সূত্রে সন্দীপ্তাকে হিন্দি মেগা সম্পূর্ণাতে দেখা যাচ্ছিল। তাছাড়াও চলতি বছরে তাঁর জনপ্রিয় সিরিজ বীরাঙ্গনার সিক্যুয়াল 'বীরাঙ্গনা ২' মুক্তি পেতে চলেছে। অন্যদিকে, স্বস্তিকা ঘোষের মেগা 'অনুরাগের ছোঁয়া' কিছুদিন আগেই শেষ হয়েছে। তবে এখনও তাঁর নতুন কোনও কাজের খোঁজ দেননি তিনি। অন্যদিকে, ইশা সাহাকে সর্বশেষ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে…' ছবিতে দেখা গিয়েছে। ছবিটি গত বছর ২৫ ডিসেম্বর বড়দিনের আবহে মুক্তি পেয়েছিল। অন্যদিকে, রুকমাকে সর্বশেষ ‘তুমি আশে পাশে থাকলে’ মেগাতে দেখা গিয়েছিল।
News/Entertainment/ছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা! জানেন কোন চ্যানেলে দেখা যাবে নায়িকাকে?