বছরের শুরুতেই একা হয়ে গেলেন স্ট্যান্ডি, হারালেন কাছের মানুষকে

গতবছর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সন্দীপ ঘোষালের বেশ কিছু ভিডিও যেখানে দেখা যায় তিনি ভীষণভাবে অসুস্থ। মস্তিষ্কে কিছু সমস্যা থাকার কারণে পুরনো অনেক কথাই ভুলে গিয়েছেন তিনি। 

Published on: Jan 07, 2026 3:22 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত বছর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সন্দীপ ঘোষালের বেশ কিছু ভিডিও যেখানে দেখা যায় তিনি ভীষণভাবে অসুস্থ। মস্তিষ্কে কিছু সমস্যা থাকার কারণে পুরনো অনেক কথাই ভুলে গিয়েছেন তিনি। কিন্তু একসময় কোয়েল মল্লিক থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সকলের প্রিয় ফ্যাশন ডিজাইনার ছিলেন এই স্যান্ডি।

বছরের শুরুতেই একা হয়ে গেলেন স্ট্যান্ডি
বছরের শুরুতেই একা হয়ে গেলেন স্ট্যান্ডি

স্যান্ডি বলে সকলে ভালবেসে ডাকলেও মানুষটির আসল নাম সন্দীপন ঘোষাল। স্যান্ডির দুরবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন বহুদিনের বন্ধু বিয়াস রায়। স্যান্ডির পোস্ট দেখে সর্বপ্রথম তার সঙ্গে যোগাযোগ করেন কোয়েল মল্লিক।

আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই ধামাকা, আবার বড় পর্দায় আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি!

যোগাযোগ করেন মৈত্রেয়ী মিত্র থেকে শুরু করে শ্রুতি দাস। ধীরে ধীরে যখন নিজেকে ছন্দে ফিরে আনার চেষ্টা করছেন স্যান্ডি ঠিক তখনই তার জীবনে ঘটে গেল আরও একটি দুর্ঘটনা।

সন্দীপনের জীবনে কাছের মানুষ বলতে শুধুমাত্র ছিলেন তার মা। কিন্তু নতুন বছর পড়তে না পড়তেই সেই মাকে হারালেন স্যান্ডি। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন স্যান্ডির মা, অবশেষে চলতি বছরের ৪ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: দেবলীনাকে বিদায় করে শান্তি নেই! কুসুমের জীবনে ঝড় তুলতে এন্ট্রি হল নতুন চরিত্রের

মা চলে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই স্যান্ডি এখন একেবারে একা হয়ে গিয়েছেন। তবে পাশে রয়েছেন তার বন্ধুরা বিশেষ করে বিয়াস। তবে মা মারা যাওয়ার পর মস্তিষ্কের এই সমস্যা নতুন করে মাথাচাড়া যেন না দেয় সেই কামনাই করছেন টলিউডের সমস্ত কলাকুশলীরা।

বিয়াসের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ব্রেইন টিউবারকিউলোসিসে আক্রান্ত স্য়ান্ডি। কোনও গুপ্তরোগ হয়নি তাঁর। বিয়াসের কথায়, ‘ওকে আজেবাজে সন্দেহ করে ইন্ডাস্ট্রির সব্বাই ওকে কোনঠাসা করে রেখেছে বিগত কয়েকবছর ধরে। এটা ঠিক নয়৷ এটা অন্যায় ৷ ব্রেইন টিবি হলে মানুষের ব্রেইন সেল গুলো ড্যামেজ হয়ে যায়৷ কেও চলে যায় না ফেরার দেশে। কেও ফিরে আসে মৃত্যুকে ছুঁয়ে।’