চলচ্চিত্র ইতিহাসে এই প্রথমবার, সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে নামবে সিনেমার ট্যাবলো

ভারতের চলচ্চিত্র দুনিয়ায় তৈরি হতে চলেছে একটি নতুন ইতিহাস। সাধারণতন্ত্র দিবসে রাজপথে ভারতীয় সিনেমাকে দেওয়া হবে বিশেষ সম্মান। ভারতীয় চলচ্চিত্র জগতকে নিয়ে একটি বিশেষ ট্যাবলো প্রদর্শিত হতে চলেছে। বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির হাত ধরে এই নতুন ইতিহাস তৈরি হতে চলেছে।

Published on: Jan 22, 2026 7:52 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের চলচ্চিত্র দুনিয়ায় তৈরি হতে চলেছে একটি নতুন ইতিহাস। সাধারণতন্ত্র দিবসে রাজপথে ভারতীয় সিনেমাকে দেওয়া হবে বিশেষ সম্মান। ভারতীয় চলচ্চিত্র জগতকে নিয়ে একটি বিশেষ ট্যাবলো প্রদর্শিত হতে চলেছে। বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির হাত ধরে এই নতুন ইতিহাস তৈরি হতে চলেছে।

সাধারণতন্ত্র দিবসে রাজপথে নামবে সিনেমার ট্যাবলো
সাধারণতন্ত্র দিবসে রাজপথে নামবে সিনেমার ট্যাবলো

আরও পড়ুন: অপেক্ষার আর মাত্র ৬ দিন, বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এই বিশেষ ট্যাবলো নির্মাণের দায়িত্ব নিয়েছেন পরিচালক। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে কুচকাওয়াজেই প্রদর্শিত হবে এই বিশেষ ট্যাবলেট। যদিও পরিচালকের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি তবে এইটুকু স্পষ্ট ‘দেবদাস’ পরিচালকই তৈরি করবেন এই নতুন ইতিহাস।

ভারতীয় সিনেমাকে সম্মান জানিয়ে ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবে এই ট্যাবলো। সঞ্জয় লীলা বনশালি চিরকাল নিজের অনন্য শিল্পের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন। এবারেও সেই নান্দনিক ছোঁয়া দেখতে পাওয়া যাবে এই ট্যাবলার মাধ্যমে।

আরও পড়ুন: 'আমায় একা হাতে সবটা সামলাতে... ', কেন রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি?

প্রসঙ্গত, চিরকাল অন্যরকম ছবি তৈরি করে মানুষের নজর কেড়েছেন সঞ্জয় লীলা বনশালি। খুব শীঘ্রই পরিচালক নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটি মুক্তি পাবে বড়পর্দায়। তার আগে এমন একটি গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া সত্যিই গর্বের বিষয়।