‘তেল মেরে আর চেটে…’! বিস্ফোরক সারেগামাপা-র সৌম্য, চলচ্চিত্র উৎসবে ডাক না পাওয়ায় রাগ?
সারেগামাপা-র সৌম্য চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট নজর কাড়ল। বিশেষ করে তা যখন এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক একদিন পরে।
বাঁকুড়ার ছেলে সৌম্য চক্রবর্তী। নিজের সুরেলা গলা দিয়ে শুধু সারেগামাপা-র মঞ্চে ঝড় তোলেননি, জায়গা করে নিয়েছেন হাজার হাজার ভক্ত মনে। তবে শুক্রবার গায়কের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট নজর কাড়ল। বিশেষ করে তা যখন এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক একদিন পরে।

তা কী লিখলেন সৌম্য? ফেসবুকে বাংলার এই গায়ক লিখলেন, ‘Is This Self Independent West Bengal Or তেলের ড্রাম ??😆😆😆আজকাল বুঝতে পারিনা !! তেল মেরে আর চেটে এখানে কাজ পেতে হয়, দেখে মজা লাগে !!!! I Mean SERIOUSLY ???????? এরকম জায়গা আমার মত কিছু না তেল মারা লোকের জায়গা হতে পারে না !!!! কক্ষনো না !!!!!! হ্যাট !!!!!!! এর ভেতর কিছু বুর্জোয়া লোক আবার দাবী করে তারা নাকি সাম্যবাদীদলের শরীক!!!!’
আর এই পোস্ট দেখে অনেকের মনেই প্রশ্ন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক না পাওয়ার ক্ষোভ থেকেই কি সৌম্যর এই কথাগুলো লিখেছেন? এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘এটা সর্বক্ষেত্র এবং সর্বস্থানে। তাই যথাযোগ্যরা বঞ্চিত হয়। আমি আপনাকে সামনে থেকে দেখেছি। সবাই যদি আপনার মত যোগ্যকে স্থান দিত তবে পশ্চিমবঙ্গ তথা ভারত আজ অন্য উচ্চতায় পৌঁছতো। বর্তমানে সর্বত্রই যোগ্যতার থেকে তেল বেশি প্রয়োজন হয়।’ আরেকজন লেখেন, ‘এখনও অনেক কিছুই দেখার বাকি। বাঙালির অধিকাংশই আজ যে পথে চালিত হচ্ছে, তা এক নিকষ কালো অন্ধকারময় দিক।যেটুকু অবশিষ্ট তাও যাবার মুখে।’
তিন দশক পেরিয়ে ৩১ বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার স্বভাবতই বসেছিল যাকে বলে চাঁদের হাট। অনুষ্ঠানের সূচনা করলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়।
ঋতপর্ণা সেনগুপ্ত থেকে প্রসেনজিৎ, দেব থেকে কোয়েল, জিৎ থেকে যিশু-রাজরা তো ছিলেনই, মুম্বই থেকে উড়ে আসেন আরতি মুখোপাধ্যায়, শক্রঘ্ন সিনহা, সুজয় ঘোষের মতো তারকারা। জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় জমে উঠেছিল উদ্বোধনী অনুষ্ঠান।












