Saswata-Hiya: ‘বিয়েতে বিশ্বাস করি, তবে লিভ ইন ইম্পর্টেন্ট…’! মেয়ে হিয়ার মুখে সহবাসের কথা শুনে কী জবাব শাশ্বতর?

মন মানে না’ ছবি দিয়ে ইতিমধ্যেই টলিউডে পা রেখে ফেলেছেন হিয়া। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে এসে হিয়া আর শাশ্বত একে-অপরের মতো করে কথা বলেন। আর টপিক ছিল ‘লিভ ইন রিলেশনশিপ’। 

Published on: Feb 17, 2026 9:01 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য টলিপাড়ায় পা রেখেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। তাঁর প্রথম ছবিও মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই নেটপাড়ার থেকে খুব ভালোবাসা পাচ্ছেন অভিনেতা-কন্যা। সম্প্রতি বাবা-মেয়ে একসঙ্গে এসেছিলেন এক টিভি চ্যানেলে। আর সেখানে শাশ্বত নকল করেন মেয়েকে, আর হিয়া নকল করেন বাবাকে।

মন মানে না ছবি দিয়ে টলিউডে পা রেখেছেন শাশ্বত চট্টোপাধ্যায় কন্যা হিয়া।
মন মানে না ছবি দিয়ে টলিউডে পা রেখেছেন শাশ্বত চট্টোপাধ্যায় কন্যা হিয়া।

লিভ ইন রিলেশনশিপ নিয়ে কী ভাবেন হিয়া:

হিয়ার থেকেই প্রস্তাব আসে। জানান, তিনি একটা টপিক দেবেন, আর তাতে শাশ্বতকে কিছু বলতে হবে। তবে এখানেই টুইস্ট। নিজের মতামত জানালে চলবে না। বরং তিনি মেয়ের মতো করে, মেয়ে ঠিক কীভাবে সেটা জানাতে হবে। আর টপিকটাও বেশ, ‘লিভ ইন রিলেশনশিপ’।

আর তাতে শাশ্বত থুরি হিয়া থুরি হিয়ার মতো করে শাশ্বত জবাব দেন, ‘আমাদের জেনারেশন এটাতেই বিশ্বাস করি, আমরা খুব একটা বিয়ে-ফিয়েতে বিশ্বাস করি না’। এতে হিয়া বলে ওঠেন, ‘না আমি করি (বিয়েতে বিশ্বাস), তবে লিভ ইন ইম্পর্টেন্ট’।

মেয়ের কথায় বাবার জবাব:

এরপর বাবার নকল করে হিয়া বলে ওঠেন, ‘বাবা বলবে, যেটা ভালো বুঝিস কর, আমি আর কী বলব, ভেরি কুল ড্যাড’। এরপর জানান, ছোটবেলা থেকে সবসময় অভিভাবকরা তাঁকে সাপোর্ট করে এসেছেন। তাঁর সব সিদ্ধান্তকে দিয়েছেন মান্যতা। কন্ট্রোল করা হয় না একেবারেই। যা মন চায় করার স্বাধীনতা আছে। সঙ্গে হিয়া জানেন, কিছু ভুল হলেই পাশে ঢাল হয়ে দাঁড়াবেন মা-বাবাই।

মন মানে না ছবি দিয়ে টলিউডে পা রেখেছেন হিয়া:

শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে, শুভেন্দু চট্টোপাধ্যায়ের নাতনি হিয়া। স্বাভাবিকভাবেই অভিনয় তাঁর রক্তে। ‘মন মানে না’ ছবি দিয়ে ইতিমধ্যেই টলিউডে পা রেখে ফেলেছেন। বলিউডে কাজ করে আসা ঋত্বিক ভৌমিক তাঁর হিরো। নতুন প্রজন্মের প্রেম ফুটে উঠেছে এই ছবিতে। তাঁদের প্রেম, আবেগ, ভালোবাসা, সিচুয়েনশিপ, সমস্তটাই তুলে ধরেছেন রাহুল মুখোপাধ্যায় খুব সুন্দর করে। দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি।

নিজের প্রথম ছবি মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন হিয়া। মন মানে না সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আমার প্রথম ছবি। জীবনে আমার প্রথম পদক্ষেপ, যার জন্য আমি প্রার্থনা করেছি, কেঁদেছি, নীরবে কাজ করেছি…’

‘একটা সময় যে বাচ্চা মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজের দর্শক বলে মনে করত, তাঁর খুব কান্না পাচ্ছে। স্বপ্নটা নিখুঁত বলে নয়, বরং বাস্তবে পরিণত হয়েছে বলে। আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ, কেবল চলচ্চিত্রটির জন্য নয়, জীবনের যাত্রায় আমার সঙ্গে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য। সবসময় আমার পাশে থাকার জন্য আমার বাবা-মাকে অনেক ধন্যবাদ।’, আরও লিখেছিলেন হিয়া নিজের সেই পোস্টে।