Sauraseni-Nikhil: নুসরত-প্রাক্তন নিখিলের সাথে বিচ্ছেদ? ‘শীতে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে…’, রহস্য সৌরসেনীর
চলতি বছরের শুরুতেই প্রেমে সিলমোহর দিয়েছিলেন। তবে কয়েক মাস গড়াতেই নাকি পথ আলাদা হয় সৌরসেনী ও নিখিলের। এবার কি বিচ্ছেদেই সিলমোহর দিলেন অভিনেত্রী?
টলিপাড়ায় আজকাল কান পাতলেই শোনা যাচ্ছে, সৌরসেনী মিত্র আর নিখিল জৈনের সম্পর্কের গুঞ্জন। অবশ্য ব্যাপারটা চলছে অনেকদিন ধরেই। শাড়ি ব্যবসায়ী নিখিল জৈন ফের টলিপাড়ার এই নায়িকার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন। এমকী একসময় নিখিলের ব্যবসার মুখও ছিলেন সৌরসেনীই। ২০২৩-এ বারাণসীতে এক বিজ্ঞাপনী শুটিং করতে গিয়েই নাকি প্রেম শুরু দু’জনের। এরপর একাধিক পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যতে। এমনকী, গত বছর নভেম্বর মাসে ইডেনে বিশ্বকাপের ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্য়াচে একসঙ্গে দেখা গিয়েছিল নিখিল ও সৌরসেনীকে। তবে জিজ্ঞাসা করলেই জবাব আসত, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’। এরপর ২০২৫ সালের ১ জানুয়ারিতে ছবি দিয়ে সিলমোহরও দিয়েছিলেন নায়িকা সেই প্রেমে! নিখিলের বাহুলগ্না হয়ে তোলা সেই ছবির ক্যাপশন ছিল, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল।’

তবে এরপরই দূরত্ব তৈরি হয় দুজনের মধ্যে। কারণ অবশ্য অজানা। নভেম্বরে আবার খবর এসেছিল, পুরনো প্রেমিকের কাছেই ফিরেছেন সৌরসেনী। তবে অভিনেত্রীর বলা কিছু কথা ফের উসকে দিল বিচ্ছেদের গুঞ্জন! সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে, সংবাদমাধ্যমের সামনে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘একটা জিনিস এবারের শীতে আমার মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে ওর হুডি চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে! এবার আর চুরি করা যাবে না।’ এখন প্রশ্ন, ঘুরিয়ে কি নিখিলের সঙ্গে বিচ্ছেদে সিলমোহর দিলেন সৌরসেনী? নাকি তাঁদের প্রেম নিয়ে যে চর্চা, তা এড়াতেই নেওয়া এসব পন্থা?
আরও পড়ুন: বিয়ের বছরেই ‘দেউলিয়া’ প্রযোজক স্বামী, কঠিন সময়ে বরের ঢাল বলি-নায়িকা, বলুন তো কে?
আরও পড়ুন: ‘আর ৭ বছর বাঁচব…’, ফেসবুকে পোস্ট তসলিমার! বড় কোনো রোগে আক্রান্ত লেখিকা? এখন বয়স কত হল
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন বয়ফ্রেন্ড, ব্যবসায়ী নিখিল জৈন সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তাও আবার তুরস্কে। সে বিয়ের জাঁকজমক দেখে চোখ কপালে উঠেছিল গোটা টলিউডের। সেই বিয়েতে হাজির হয়েছিলেন মিমি চক্রবর্তীও। তবে ২০২১ সাল নাগাদ দুজনের ছাড়াছাড়ির খবর সামনে আসে। জানা যায় নুসরত মা হচ্চেন, তবে সেই বাচ্চার বাবা নিখিল নন। এরপর নিখিল আর নুসরত দুজনেই জানান যে, যেহেতু স্পেশাল ম্য়ারেজ অ্য়াক্ট (নুসরত মুসলিম ও নিখিল হিন্দু) অনুসারে বিয়ের নিবন্ধন করানো হয়নি, তাই সেই বিয়েটাই অবৈধ।












