Saurav Das: ‘একজন প্রোডিউসারের জন্য় সিরিয়াল ছাড়লাম…’, চূড়ান্ত অপমান! ছোটপর্দা থেকে কার জন্য সরে যান সৌরভ?

এক প্রযোজকের চক্ষূশূল হয়ে উঠেছিলেন সৌরভ। প্রযোজকের লেখা সংলাপ নিজের মতো করে বলায়, পড়তে হয় প্রশ্নের মুখে। পালটা জবাব দিতেই প্রযোজক তাঁর চরিত্রেই কাঁচি চালান। 

Published on: Dec 06, 2025 1:42 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে অভিনয়ের জেরে আপতত চর্চায় অভিনেতা সৌরভ দাস। তিনি টলিপাড়ার ‘মন্টু পাইলট’। ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেন অভিনেতা। তবে টলিউডের অনেক তারকার মতোই সৌরভের শুরুটা কিন্তু ছোটপর্দায়। একটা সময় টেলিভিশন মাধ্যমে ফিকশন এবং নন-ফিকশনের নিয়মিত মুখ ছিলেন সৌরভ।

‘একজন প্রোডিউসারের জন্য় সিরিয়াল ছাড়লাম…’, ছোটপর্দা থেকে কার জন্য সরে যান সৌরভ?
‘একজন প্রোডিউসারের জন্য় সিরিয়াল ছাড়লাম…’, ছোটপর্দা থেকে কার জন্য সরে যান সৌরভ?

ছোটপর্দা একসময় ছিল তাঁর রুজিরুটি। কিন্তু এক প্রযোজকের জন্য তিনি বাধ্য হয়েছিলেন এই মাধ্যম ছেড় বেরিয়ে যেতা। কী ঘটেছিল সৌরভের সঙ্গে? দর্শনার বেটারহাফ সম্প্রতি যে মন্তব্য করেছে তা শুনলে চমকে যাবেন।

জি বাংলার বয়েই গেল ধারাবাহিক দিয়ে টেলিভিশনে জার্নি শুরু সৌরভের। এরপর জড়োয়ার ঝুমকো, পটকুমার গানওয়ালা, ঠিক যেন লাভস্টোরি, রাগে অনুরাগে-সহ স্টার জলসা ও জি বাংলার বেশকিছু হিট মেগায় কাজ করেছেন সৌরভ। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, ‘৪-৫ বছরে ১৫ টারও বেশি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছিলাম। তারপর ভাবলাম, এবার একটু সিনেমা করতে চাই। তবে সিরিয়াল ছাড়লাম ওই একটা প্রোডিউসারের জন্য।’

সৌরভ জানান, চরিত্রটা ভালোই এগোচ্ছিল সেই মেগায়। কিন্তু প্রযোজক দুম করে একদিন ফোন করেন, জানান -'বড় বড় হিরোরা আমার সংলাপ বলে, তুমি বলছো না কেন?' সৌরভ বোঝানোর চেষ্টা করেন, তিনি তাঁর লেখাই সংলাপ বলচেন তবে নিজের মতো করে। তবে সেই ব্যাপারটা পছন্দ হয়নি প্রযোজকের। সৌরভ খানিক আফসোসের সুরে বলেন, ‘আমার মুখস্থবিদ্যা হত ভালো নয়, তাহলে তো পড়াশোনাটাই করতাম’।

প্রযোজকের নাম না নিলেও সেই ‘দাদা’ কে তা বুঝতে অসুবিধা হয়নি ভক্তদের। সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হে! টেলিপাড়ার একাধিক হিট মেগার জনক তিনি। বর্তমানেও টিআরপি তালিকায় উপরের দিকে থাকে তাঁর মেগা। প্রযোজনার পাশাপাশি নিজের সিরিয়ালের সংলাপ-কাহিনি তিনিই লিখে থাকেন। ভয়েস নোট দিয়ে প্রত্যেক অভিনেতাকে নির্দিষ্ট দিনে কী কী সংলাপ বলতে হবে সবটাই পাঠান সেই ‘দাদা’। তাঁর সিরিয়ালের সেটে পরিচালক থাকেন বটে, তবে ক্রিয়েটিভ ক্ষেত্রেও প্রযোজকই হর্তাকর্তা বিধাতা।

সৌরভ জানান, এরপর ওই প্রযোজক তাঁকে সংলাপ পাঠানো বন্ধ করে দেন। জানান, ‘তুমি নিজের মতো করে সংলাপ গড়ে নেবে’। এরপর আস্তে আস্তে তাঁর চরিত্রটাই সিরিয়ালের গল্প থেকে মুছে ফেলা হয়। এরপরই সৌরভ রাগে-অভিমানে ঠিক করেন আর সিরিয়ালে কাজ করবেন না। অভিনেতার কথায়, ‘সেই সময় ওয়েব সিরিজ সবে সবে এসেছে, কিছু জানতাম ওয়েব সিরিজ খায় না মাথায় দেয়। শুধু জানলাম অভিনয় করলে টাকা পাওয়া যাবে। ব্যাস’।