দেবলীনার সঙ্গে ‘অবৈধ’ সম্পর্ক বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ সায়কের! 'খুব গর্ব হচ্ছে…', কোন বিশেষ কাজ করলেন অভিনেতা?
দেবলীনা নন্দীর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আর তাঁর সঙ্গে যে নামটা উঠে আসে তিনি হলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। আর নায়কের নাম আসতেই তা নিয়ে নানা জলঘোলা করতে শুরু করেন নেটিজেনরা। তবে এই সব কিছুর মাঝেই এবার সায়ক তাঁর বাড়ির পরিচারিকা খুকুর মেয়েকে নিয়ে গেলে কেরিয়ার কাউন্সিলিং করাতে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে যে নামটা শোনা যাচ্ছে তা হল, গায়িকা দেবলীনা নন্দী। তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। আর তাঁর সঙ্গে সঙ্গে যে নামটা বার বার উঠে আসছে তা হল অভিনেতা সায়ক চক্রবর্তী। আর নায়কের নাম আসতেই তা নিয়ে নানা জলঘোলা করতে শুরু করেন নেটিজেনরা। তাঁদের নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন অনেকেই। তবে এই সব কিছুর মাঝেই এবার সায়ক তাঁর বাড়ির পরিচারিকা খুকুর মেয়েকে নিয়ে গেলে কেরিয়ার কাউন্সিলিং করাতে।
দেবলীনার সঙ্গে ‘অবৈধ’ সম্পর্ক বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ সায়কের!কী করলেন অভিনেতা?
সোমবার অভিনেতা একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে খুকুর মেয়ে তনুশ্রী মাঝি জানান, সুন্দরবন ও জয়নগরের মাঝে একটি গ্রামে তাঁর বাড়ি। তিনি কিছুদিন আগে একটি কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু সেখানে পড়াশোনা নাকি খুব একটা ভালো ভাবে হয় না। বরং রাজনীতি নিয়ে নানা রকমের আলাপ আলোচনা লেগে থাকে সারা দিন। তাই সে ওই কলেজ থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। তবে কেরিয়ারটাও তো গুরুত্বপূর্ণ তাই কীভাবে সে তাঁর কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে? পাশাপাশি পড়াশোনার একটা ভালো চাকরি কীভাবে পাবে? তা জানতেই সায়কের সঙ্গে মাকে নিয়ে কেরিয়ার কাউন্সিলিং করতে আসে সে। এই ভিডিয়োটি শেয়ার করে নেন সায়ক। তিনি তনুশ্রীদের পক্ষ থেকে সমস্ত কথা বলেন। ভিডিয়োটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘খুকুর মেয়ে বড় কলেজে পড়বে, খুব ভালো একটা কাজ করলাম আজ, খুব গর্ব হচ্ছে।’
প্রসঙ্গত, কিছুদিন আগে দেবলীনার দিদি কিছু ফেসবুক লাইভ করেন, সেখান থেকে জানা যায়, দেবলীনার আত্মহত্যার চেষ্টার কারণ বৈবাহিক জীবনে সমস্যা। পাইলট স্বামী প্রবাহ ও তাঁর পরিবারের নামে অভিযোগ আনেন দেবলীনার মা-দিদি ও বন্ধুরা। তবে সোশ্যাল মিডিয়ার একাংশের রোষে খোদ দেবলীনাই। এমনকী, প্রবাহর সঙ্গে দেবলীনার সম্পর্ক ভাঙার কারণ হিসেবে কেউ কেউ আবার দায়ি করেছেন সায়ককে।
তবে দেবলীনা একটি ভিডিয়োর মাধ্যমে সকলকে অনুরোধ করেছিলেন সায়ককে এই সব কিছুতে না জড়াতে। কারণ অভিনেতা বন্ধু হিসেবেই তাঁকে বাঁচাতে চেয়েছিলেন। তার বেশি কিছু নয়। তারপর সায়ক নানা সময় তাঁর দিক তুলে ধরেন। তবে এই সব বিতর্কের মাঝেই এবার খুকুর মেয়ের কেরিয়ারের জন্য বিশেষ ব্যবস্থা নিলেন তিনি। আর এই কাজ করে অভিনেতা যে বেশি খুশি তা বলাই বাহুল্য।
News/Entertainment/দেবলীনার সঙ্গে ‘অবৈধ’ সম্পর্ক বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ সায়কের! 'খুব গর্ব হচ্ছে…', কোন বিশেষ কাজ করলেন অভিনেতা?