'আমার কেউ বন্ধু ছিল না...', স্কুলজীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সায়ক
জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন সায়ক, যে কথা বারবার তিনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। একসময় নিতান্তই অভাবের মধ্যে কাটিয়েছিলেন তিনি। দিনের পর দিন অর্থকষ্টে দিন কেটেছিল সায়ক এবং গোটা পরিবারের। তবে আজ নিজের জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছেন সায়ক।
জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন সায়ক, যে কথা বারবার তিনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। একসময় নিতান্তই অভাবের মধ্যে কাটিয়েছিলেন তিনি। দিনের পর দিন অর্থকষ্টে দিন কেটেছিল সায়ক এবং গোটা পরিবারের। তবে আজ নিজের জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছেন সায়ক।
স্কুলজীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সায়ক
টলিউডে কাজ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় অভিনেতা। জীবনের যে কোনও ছোটখাটো মুহূর্ত তিনি ভাগ করে নেন সমাজ মাধ্যমের বন্ধুদের সঙ্গে। তবে এবার তিনি যে ঘটনা ভাগ করে নিলেন তা সত্যি নিতান্তই লজ্জাজনক।
ছোটবেলায় স্কুলে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা উল্লেখ করেই সায়ক বলেন, ‘কিছুদিন ধরে আমার ছোটবেলার কিছু বন্ধু আমাকে মেসেজ করছে। তারা সবাই আমার বন্ধু বলে দাবি করছে। কিন্তু আমি বারবার বলতে চাই ছোটবেলায় আমার কেউ বন্ধু ছিল না। সোনারপুর বিদ্যাপীঠে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি কিন্তু সেই ছোটবেলাটা আমার ভয়াবহ ছিল।’
সায়ক বলেন, ‘স্কুলের ম্যাম স্যাররা আমাকে ভীষণ ভালবাসলেও আমি যেহেতু খুব লাজুক ছিলাম তাই আমার সহপাঠীরা ভীষণভাবে টর্চার করত আমাকে। সব সময় মাথায় চাটি মেরে চলে যেত। আমি তাড়াতাড়ি স্কুল যেতাম ফাস্ট বেঞ্চে বসব বলে কারণ পিছনে যারা বসে থাকত তারা আমার ওপর রীতিমতো অত্যাচার করতো।’
অভিনেতা বলেন, ‘এখন সেই সমস্ত বন্ধুদের দেখি আমার মেসেঞ্জারে মেসেজ করতে, কেউ কেউ বিয়েতে আমাকে উপস্থিত থাকতে বলে কেউ আবার বলে টাকার পরিবর্তে পাড়ায় ফাংশানে উপস্থিত থাকতে। আমি সবাইকে জোড়হাত করে একটা কথাই বলতে চাই তোমরা কেউ আমার বন্ধু নও। দয়া করে আমাকে মেসেজ করবে না।’
বন্ধুদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, ‘একটা সময় তোমরা আমার সঙ্গে যা করেছ তোমাদের ছেলেমেয়েদের হাত ধরে তোমাদের সেই কর্ম আবার ফিরে আসবে। আমি শুধু একটা কথাই বলতে চাই যে তোমরা আমার কেউ বন্ধু নয় বরং শত্রুও নয়। কারণ শত্রু এত খারাপ হয় না। আমি চাইলে নাম বলতে পারতাম কিন্তু এত বছর পর আর সেটা বলতে চাই না।’
একটা সময় ভীষণ লাজুক প্রকৃতির ছিলেন সায়ক যদিও আজ নিজের হয়ে কথা বলার সাহস এসেছে তাঁর তাই একসময় তাঁর সঙ্গে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদ এই ভাবেই করলেন তিনি।
News/Entertainment/'আমার কেউ বন্ধু ছিল না...', স্কুলজীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সায়ক