স্কুলে ছিল এই একটাই বন্ধু, লাজুক সেই ছেলেটিই আজ জনপ্রিয় অভিনেতা, চিনতে পারছেন?

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত এই অভিনেতা, যিনি অভিনয়ের পাশাপাশি নিয়মিতভাবে ব্লগ করে নিজের জীবনের ছোটখাটো মুহূর্ত তুলে ধরেন। একটা সময় চরম দারিদ্রতার মধ্যে কেটেছিল জীবন, যদিও সেই সময়কে পেছনে ফেলে আজ মা দাদাকে নিয়ে একটি স্বচ্ছল জীবন অতিবাহিত করছেন তিনি।

Published on: Dec 14, 2025 5:05 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত এই অভিনেতা, যিনি অভিনয়ের পাশাপাশি নিয়মিতভাবে ব্লগ করে নিজের জীবনের ছোটখাটো মুহূর্ত তুলে ধরেন। একটা সময় চরম দারিদ্রতার মধ্যে কেটেছিল জীবন, যদিও সেই সময়কে পেছনে ফেলে আজ মা দাদাকে নিয়ে একটি স্বচ্ছল জীবন অতিবাহিত করছেন তিনি।

স্কুলে ছিল এই একটাই বন্ধু, লাজুক সেই ছেলেটিই আজ জনপ্রিয় অভিনেতা
স্কুলে ছিল এই একটাই বন্ধু, লাজুক সেই ছেলেটিই আজ জনপ্রিয় অভিনেতা

আজ সোশ্যাল মিডিয়ার কল্যাণে পরিচিতি পেয়েছেন তিনি। একাধিক ধারাবাহিকে অভিনয় করার সুযোগও পাচ্ছেন, মায়ের মুখে হাসি ফোটাতে পেরে খুশি এই অভিনেতা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পুরনো সময়ের কথা তুলে ধরেন তিনি, যার মধ্যে কিছুদিন আগেই তিনি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন স্কুল জীবনে তার সঙ্গে হওয়া কিছু অমানবিক আচরণের কথা।

আরও পড়ুন: জুবিনের কনসার্টে চরম বিশৃঙ্খলা, গান শুনতে এসে আহত একাধিক

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। ছবিতে চশমা পরা যে দুই ছেলেকে দেখছেন তার মধ্যে একজন হলেন সায়ক। সায়ক, যিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন তথাকথিত বন্ধুরা এখন নাকি তাঁকে মেসেজ করে আবার আলাপ করার চেষ্টা করছেন কিন্তু সেই বন্ধুরাই একসময় তাঁকে উত্যক্ত করত তাঁর শান্ত স্বভাবের জন্য।

সায়ক আরও জানান, সেই কঠিন সময়ে তাঁর একজন মাত্র বন্ধু ছিল যার নাম গুল্লু। এবার সেই বন্ধুর ছবি পোস্ট করলেন অভিনেতা। ছোটবেলার সেই বন্ধুর সঙ্গে দুটি ছবি পোস্ট করে সায়ক লেখেন, ‘অসহায় ভাবে কাটানো দিনগুলো থেকে আজ অব্দি একইভাবে একটাই বন্ধু সবসময় পাশে আছে। সময় বদলায়, বাইরের লুক বদলায় কিন্তু সম্পর্ক বদলায় না।’

আরও পড়ুন: ‘বর্ষা’ এখন অতীত, স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগেই প্রেমে মজলেন পর্দার ‘বুবলাই’

সায়ক এর আগে একটি পোস্টে জানিয়েছিলেন, এই বন্ধুই একমাত্র তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন যখন বাকিরা তাঁর সঙ্গে মজা করত। এখন লাজুক হয়ে গেলেও সেই সময় সায়কের সঙ্গে করা অন্যায়ের প্রতিবাদ করেছিল গুল্লু। সত্যিই তো, এমন বন্ধুই তো দরকার জীবনে যে প্রতিপদে প্রতি মুহূর্তে পাশে থাকে।

অন্যদিকে সায়কের মতো মানুষও প্রয়োজন যে বন্ধুকে বা তার উপকারকে ভুলে যায় না। আজ পরিচিতি পেয়েছেন সায়ক, চারিপাশে পেয়েছেন বহু পরিচিত অপরিচিত মানুষকে, কিন্তু যে বন্ধু বিপদে পাশে দাঁড়িয়ে ছিল সেই বন্ধুকে কিন্তু আজও ভোলেননি অভিনেতা। তাই এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই প্রিয় বন্ধুকে সকলের সঙ্গে পরিচয় করালেন তিনি।