পর্দার ‘রামকান্ত’ সায়ন সেরেছেন রেজেস্ট্রি! কবে বসবেন বিয়ে পিঁড়িতে? জানালেন নায়ক

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সায়ন বোস। নানা মেগায় মুখ্য চরিত্রে ধরা দিয়ে ইতিমধ্যেই তিনি দর্শকদের মনজয় করে নিয়েছেন। সর্বশেষ তাঁকে 'রাজরাজেশ্বরী রাণী ভবাণী' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ৮ বছরের প্রেমিকার সঙ্গে ইতিমধ্যেই তিনি সেরে ফেলেছেন আইনি বিয়ে।

Published on: Nov 17, 2025 3:38 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সায়ন বোস। নানা মেগায় মুখ্য চরিত্রে ধরা দিয়ে ইতিমধ্যেই তিনি দর্শকদের মনজয় করে নিয়েছেন। সর্বশেষ তাঁকে 'রাজরাজেশ্বরী রাণী ভবাণী' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ৮ বছরের প্রেমিকার সঙ্গে ইতিমধ্যেই তিনি সেরে ফেলেছেন আইনি বিয়ে।

পর্দার ‘রামকান্ত’ সায়ন সেরেছেন রেজেস্ট্রি! কবে বসবেন বিয়ে পিঁড়িতে? জানালেন নায়ক
পর্দার ‘রামকান্ত’ সায়ন সেরেছেন রেজেস্ট্রি! কবে বসবেন বিয়ে পিঁড়িতে? জানালেন নায়ক

টলিটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক জানান চলতি বছরেই তিনি আইনি বিয়ে সেরেছেন, সামনের বছর করবেন সামাজিক বিয়ে। তাঁর কথায়, ‘এবছর আমাদের আইনি বিয়ে হয়েছে। আগামী বছরে স্যোশাল স্ট্যাম্প দেওয়ার ইচ্ছে রয়েছে। সেটার প্রস্তুতি চলছে। রিনি যেহেতু বাইরে থাকে ৬-৭মাস অন্তর আসে। তাই ওঁর অনেক শপিং বাকি রয়েছে। আর আমি তো এখনও কিছু শুরুই করিনি। আপাতত ভেন্যু বুক করা হয়েছে। উপহার দেওয়া যে লিস্ট তা ধরে ধরে সব মায়ের সঙ্গে গিয়ে আমি কিনেছি।’

নায়ক জানান স্কুল জীবন থেকে তাঁরা একে অপরকে চিনতেন। তাঁর কথায়, ‘স্কুলে আমরা একে অপরের সঙ্গে কোনও দিনও কথা বলিনি। তখন আমরা একই ইকোনোমিক্স ক্লাসে যেতাম। তবে তখন সেভাবে কথা হয়নি। তার দশ বছর পর আমি যখন ভাইজ্যাককে চাকরি করছি, ও তখন আমেরিকায়। তখন স্যোশাল মিডিয়ায় মাধ্যমে যোগাযোগ হয় আবার। ও আমার সঙ্গে আগে কথা বলে। আমি সচরাচর কাউকে রিপ্লাই করি না। তবে ওঁর ক্ষেত্রে করি।’

কাজের সূত্রে, নানা মেগায় কাজ করেছেন সায়ন। সর্বশেষ তাঁকে 'রাজরাজেশ্বরী রাণী ভবাণী' ধারাবাহিকে 'রামকান্ত'-এর ভূমিকায় দেখা গিয়েছিল। বর্তমানে তাঁর ট্র্যাক বন্ধ। তবে রাণী ভবাণী কাহিনী অনুসারে ফের 'রামকান্ত'র প্রত্যাবর্তন ঘটতে পারে। তাছাড়াও 'দুই শালিখ', ‘কে প্রথম কাছে এসেছি’-এর মতো জনপ্রিয় মেগায় দেখা গিয়েছে।

News/Entertainment/পর্দার ‘রামকান্ত’ সায়ন সেরেছেন রেজেস্ট্রি! কবে বসবেন বিয়ে পিঁড়িতে? জানালেন নায়ক