Sayantani Ghosh: ‘৪০ পেরিয়ে গেছে মানেই বাচ্চা নিতে হবে?’ বয়সে ছোট অনুরাগকে বিয়ে, প্রেগন্য়ান্সির জল্পনায় চটলেন সায়ন্তনী
৪২ বছর বয়সী সায়ন্তনী ঘোষ সম্প্রতি মুখ খুলেছেন মাতৃত্বের জল্পনা নিয়ে। জানিয়েছেন, সন্তান ধারণের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তাঁর এবং স্বামী অনুগ্রহের।
হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ এই বাঙালি নায়িকা। একটা সময় দেশের লিডিং চ্যানেলগুলিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সায়ন্তনী ঘোষ। হালে লাইমলাইট থেকে দূরে ছিলেন নায়িকা। দ্রুত অনলাইনে তাঁর মা হতে চলার গুজব ছড়িয়ে পড়েছে। সম্প্রতি আলগা এবং ঢিলেঢালা পোশাকে ছবি তুলেছেন, ভক্তরা যা থেকে অনুমান করেন মা হতে চলেছেন অভিনেত্রী।

এই প্রসঙ্গে কড়া জবাব দিলেন সায়ন্তনী। তিনি বলেন, ‘আমি যদি গর্ভবতী হতাম তবে আমি সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করতাম না। কেন মানুষ নিজের চরকায় তেল দেয় না কে জানে!’ অভিনেত্রী তার নতুন শো জগদ্ধাত্রী দিয়ে টেলিভিশনে ফিরে এসেছেন। অনুগ্রহ তিওয়ারির সঙ্গে ২০২১ সালে গাঁটছড়া বেঁধেছিলেন সায়ন্তনী।
বিহারি পাত্রের সঙ্গে বাঙালি রীতিনীতি মেনে বিয়ে করেন নায়িকা। বয়সে সায়ন্তনীর চেয়ে ৫ বছরের ছোট অনুগ্রহ। বর্তমানে সায়ন্তনীর বয়স ৪২। তিনি ফ্য়ামিলি প্ল্যানিং নিয়ে জানান, ‘আমি কী বলব তা জানি না। যখন এটি ঘটতে হবে, তখন এটি ঘটবে। এটা সেকেলে চিন্তাভাবনা যে বিয়ের বেশ কয়েক বছর হয়েছে বা ওর বয়স ৪০ পার করেছে, তাহলে এখনই বাচ্চা হওয়া উচিত। এই লোকেরা কারা যারা বিচার করছে?’ অভিনেত্রী বলেন, ‘এখনই মা হওয়ার জৈবিক কারণ আমি বুঝি, এবং পরিবারের চাপ বুঝতে পারি, এটি অস্বীকার করি না, তবে প্রতিটি দম্পতি কখন পরিবার শুরু করতে চান সে সম্পর্কে তাঁরা নিজস্ব সিদ্ধান্ত নিতে স্বাধীন। আপাতত, আমি একটি সুন্দর ভাগ্নী এবং ভাইপোর গডমাদার হিসাবে খুশি, তাই আমি মামিমা এবং পিসিমা হয়ে গেছি। এ ছাড়া দম্পতি হিসেবে আমরা এখনো আমরা পরিকল্পনা করিনি সন্তানের। এটি সম্পূর্ণরূপে আমাদের সিদ্ধান্ত, এবং একটি বাচ্চাকে এই পৃথিবীতে আনার জন্য, আমাদের উভয়কেই মানসিকভাবে এক জায়গায় থাকতে হবে। আপাতত আমরা সময় নিচ্ছি’।
সায়ন্তনী সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করেছেন। ৪০ পার করা অভিনেত্রীদের নিয়ে টেলি ইন্ডাস্ট্রির কিছু গড়পড়তা ভাবনাচিন্তা রয়েছে। সায়ন্তনী বলেন, ‘আমি আমার কেরিয়ারের ২০ বছরে আছি। ইন্ডাস্ট্রিতে এত বছর পরে, আপনাকে এখনও লোকদের মনে করিয়ে দিতে হবে যে আমি কেবল একটি নির্দিষ্ট ভূমিকার চেয়ে আরও বেশি কিছু করতে পারি - এটি খুব অদ্ভুত’। এপ্রিলে তার শেষ শো শেষ হওয়ার পরে টেলিভিশনে ফিরে আসতে পেরে সায়ন্তনী উচ্ছ্বসিত। তিনি তার নতুন প্রকল্প সম্পর্কে জানান, ‘দাহেজ দাসির পরে, আমাকে আরও একটি শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং আমি মনে করেছিলাম, আমি মায়ার মতো চরিত্রে না বলতে পারি না। আমি এত বছর ধরে সত্যিই কঠোর পরিশ্রম করেছি এবং এমন একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে পেরে এবং নারীর ক্ষমতায়ন সম্পর্কিত একটি গল্পের অংশ হতে পেরে খুব ভাল লাগছে।’












