Screen Awards-এ ধুরন্ধর একাই পেল ১৪টি পুরস্কার! ভিকিকে হারিয়ে সেরা অভিনেতা রণবীর

Screen Awards 2026-এর বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশেষ ব্যাপার হল আদিত্য ধরের ছবি ধুরন্ধর মোট ১৪টি পুরষ্কার জিতেছে। এছাড়া নীরজ ঘাইওয়ানের 'হোম বাউন্ড' ছবিও আধিপত্য বিস্তার করেছিল। দেখে নিন বিজয়ীর তালিকা। 

Apr 6, 2026, 19:02:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিজয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছে। আর এবারে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে ধুরন্ধর। পরিচালক আদিত্য ধর-এর এই ছবি একাই জিতে নিয়েছে মোট ১৪টি পুরস্কার। অন্যদিকে রণবীর সিং সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন।

ছাবা ভার্সেস ধুরন্ধর।
ছাবা ভার্সেস ধুরন্ধর।

ধুরন্ধরের দাপট

এই বছরের স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন আদিত্য ধর। তাঁর ছবি ‘ধুরন্ধর’ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে জয়লাভ করেছে। ছবিতে রহমান ডাকাতের চরিত্রে অভিনয়ের জন্য অক্ষয় খন্না সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন।

সেরা সিনেমা

তবে চলতি বছরে বছর সেরা ছবির পুরস্কার জিতেছে হোমবাউন্ড। মনোনীত তালিকায় ছিল ধড়ক ২, হক, সাইয়ারা, সিতারে জমিন পর, সুপারবয়েজ অফ মালেগাঁও, ছাবা প্রভৃতি।

অভিনয় বিভাগে বিজয়ীরা

সেরা অভিনেত্রী: ইয়ামি গৌতম (হক)

সেরা অভিনেতা: রণবীর সিং (ধুরন্ধর)

সেরা পার্শ্ব অভিনেত্রী: শালিনী ভাট (হোমবাউন্ড)

সেরা পার্শ্ব অভিনেতা: অক্ষয় খন্না (ধুরন্ধর)

অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার

সেরা অ্যাকশন: ধুরন্ধর

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: ধুরন্ধর

সেরা সিনেমাটোগ্রাফি: ধুরন্ধর

সেরা এডিটিং: ধুরন্ধর

সেরা সংলাপ: ধুরন্ধর

সঙ্গীত বিভাগ

সেরা গান: সাইয়ারা (টাইটেল ট্র্যাক)

সেরা গীতিকার: গুলজার

সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ): সাইয়ারা-র টাইটেল ট্র্যাক

সেরা প্লেব্যাক সিঙ্গার (মহিলা): শ্রেয়া ঘোষাল (সাইয়ারা)

নতুন প্রতিভা

সেরা ডেবিউ পরিচালক: শাজিয়া ইকবাল (ধড়ক ২)

সেরা ডেবিউ অভিনেতা: আহান পাণ্ডে (সাইয়ারা)

সেরা ডেবিউ অভিনেত্রী: অনীতা পাড্ডা (সাইয়ারা)

ওটিটি বিভাগ

ওটিটি বিভাগেও ছিল চমক। সেরা ওটিটি ছবি হয়েছে স্টোলেন।

সেরা অভিনেত্রী (ওটিটি): সানিয়া মালহোত্রা (মিসেস)

সেরা অভিনেতা (ওটিটি): অভিষেক ব্যানার্জি (স্টোলেন)

সেরা পরিচালক (ওটিটি): করন তেজপাল (স্টোলেন)

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More