আমির, সঞ্জয়ের পর এবার শাহরুখ, শনিবার সন্ধ্যায় সেলিম খানকে দেখতে এলেন হাসপাতালে

শাহরুখ খান অসুস্থ সেলিম খানের সঙ্গে দেখা করতে লিলাবতী হাসপাতালে গিয়েছিলেন। ১৭ ফেব্রুয়ারি থেকে ভর্তি রয়েছেন বর্ষীয়ান এই চিত্রনাট্যকার।

Published on: Feb 22, 2026 10:31 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ১৭ ফেব্রুয়ারি আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউড সুপারস্টার সলমন খানের বাবা সেলিম খান। আচমকাই অসুস্থ বোধ করায় বিন্দুমাত্র দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় প্রবীণ এই চিত্রনাট্যকারকে। সেলিম খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেই সেখানে পৌঁছে যান সলমন খানসহ গোটা পরিবার।

শনিবার সন্ধ্যায় সেলিম খানকে দেখতে এলেন হাসপাতালে
শনিবার সন্ধ্যায় সেলিম খানকে দেখতে এলেন হাসপাতালে

বিগত বেশ কিছুদিনে সেলিম খানকে দেখতে হাসপাতালে এসেছিলেন একাধিক বলিউড ব্যক্তিত্ব। এসেছিলেন আমির খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত অনেকেই। এবার শনিবার সন্ধ্যায় সেলিম খানকে দেখতে হাসপাতালে পৌছলেন বলিউড তারকা শাহরুখ খান।

আরও পড়ুন: সিঁথি ভর্তি সিঁদুর, মাথায় ঘোমটা, সাদামাটা এই বধূই আজকের বিখ্যাত খলনায়িকা,কে বলুন তো?

হাসপাতালে শাহরুখ খানের প্রবেশ করার দৃশ্য যদিও প্রকাশ্যে আসেনি শনিবার সন্ধ্যেবেলা গাড়ি করে লীলাবতী হাসপাতালে এসেছিলেন শাহরুখ এবং ঠিক এক ঘণ্টা পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। শাহরুখের সঙ্গে হাসপাতালে ছিলেন সলমন খানও।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শাহরুখ এবং সলমন খান প্রায় তিন দশকের বেশি সময় ধরে একে অপরের ভীষণ ভালো বন্ধু। ‘কুচ কুচ হোতা হে’ থেকে শুরু করে, ‘করণ অর্জুন’ বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা।

আরও পড়ুন: 'নিজের গলায় ছুরি চালাতে পারব না... ', হঠাৎ এমন কথা কেন বললেন শ্বাশ্বত?

তবে শুধুমাত্র সলমন খানের সঙ্গে নয় গোটা খান পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক শাহরুখ খানের। পুরনো সাক্ষাৎকারে বারবার শাহরুখ স্বীকার করেন তিনি যখন প্রথম মুম্বইতে এসেছিলেন তখন সেলিম খান কীভাবে সাহায্য করেছিলেন তাঁকে।

২০১৮ সালে আইএনএস-এর সঙ্গে আলাপচারিতায় শাহরুখ খান বলেছিলেন, ‘আমি আজ শাহরুখ খান হতে পেরেছি শুধুমাত্র সেলিম খানের জন্য। আমি যখন মুম্বইয়ে এসেছিলাম তখন আমি কিছুই চিনতাম না। আমার মনে আছে সলমনের গোটা পরিবার আমাকে কীভাবে আপন করে নিয়েছিল। সেলিমজি আমাকে সবসময় সমর্থন করেছিলেন সব ব্যাপারে আর তাই আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।’

উল্লেখ্য, সেলিম খানের চিকিৎসক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন সেলিম খান। ছোট্ট একটি অপারেশনের ফলে বিপদমুক্ত করা গিয়েছে সেলিম খানকে তবে আপাতত তিনি আইসিউতে রয়েছেন। যেহেতু তাঁর বয়স অনেকটাই তাই সেরে উঠতে সময় লাগবে।