মা-বাবার মৃত্যুতে ঘুরেছিল শাহরুখের জীবনের মোড়! 'খুব অল্প বয়স…', যা বললেন নায়ক

সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুপারস্টার শাহরুখ খান । সেখানে তিনি তাঁর জীবনের প্রথম দিকের কোন ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই কথা ভাগ করে নেন। অভিনেতা জানান বলিউডে পা রাখার আগেই তাঁর জীবনের সব কিছু বদলে দেওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

Published on: Dec 10, 2025 7:02 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুপারস্টার শাহরুখ খান । সেখানে তিনি তাঁর জীবনের প্রথম দিকের কোন ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই কথা ভাগ করে নেন। অভিনেতা জানান বলিউডে পা রাখার আগেই তাঁর জীবনের সব কিছু বদলে দেওয়া সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

মা-বাবার মৃত্যুতে ঘুরেছিল শাহরুখের জীবনের মোড়!
মা-বাবার মৃত্যুতে ঘুরেছিল শাহরুখের জীবনের মোড়!

আরও পড়ুন: এক বছরের মেয়েকে নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপে কাঞ্চন-শ্রীময়ী! পরিবারের সঙ্গে কোথায় ঘুরতে গেল কৃষভি?

দুবাইতে একটা জমকালো অনুষ্ঠানে তাঁর নামে নামকরণ করা একটি বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সেখানে তাঁর বন্ধু ফারাহ খানও তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন। ফারহার সঙ্গে কথা বলতে গিয়েই শাহরুখ তাঁর জীবনের সেই খারাপ সময়ের স্মৃতিচারণ করেন।

আরও পড়ুন: 'চিন্তার ব্যাপার…', বছর শেষ হঠাৎ কী নিয়ে এত চিন্তিত পরম-পত্নী? ছবি দিয়ে নিজেই সে কথা জানালেন পিয়া

শাহরুখ বলেন, ‘আমার জীবন বদলে দেওয়ার মুহূর্তটা এসেছিল তখন, যখন আমার খুব অল্প বয়স ছিল। কারণ সেই সময় আমি আমার বাবা-মাকে হারাই। আমি ভেবেছিলাম ওঁরা আকাশের তারা হয়ে গিয়েছে। ওঁরা আর আমাকে দেখতে পাবেন না।’

আরও পড়ুন: 'প্রস্তুত থেকো…', ভারতে আসার আগে কপিলকে সতর্কবার্তা প্রিয়াঙ্কার? জানেন কেন?

অভিনেতা আরও বলেন, ‘তাই, আমি আরও কঠোর পরিশ্রম করেছি আরও বড় মানুষ হওয়ার জন্য। ঈশ্বর খুবই দয়ালু। আমি লন্ডনে ’দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর জন্য নিজের একটা ব্রোঞ্জের মূর্তি স্থাপন করেছি। আমি একটা জাতীয় পুরস্কার জিতেছি, এবং এখন দুবাইতে আমার একটি একটা বাড়ি আছে, যা আমার নামে। কখনও ভাবিনি পৃথিবীতে এত বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে যা আমার বাবা-মা স্বর্গ থেকে দেখতে পাবেন। আমার জন্য, এটাই জীবন বদলে দেওয়ার মুহূর্ত।'

আরও পড়ুন: মেয়ের বয়স সবে ১, কৃষভির জন্য খেলার সঙ্গী আনলেন কাঞ্চন-শ্রীময়ী, ভাই পেল খুদে

এর পরে, ফারাহ বললেন, ‘এটা (টাওয়ারের কথা উল্লেখ করে) আকাশের যতটা কাছে যাওয়া যায়।’ শাহরুখ তার উত্তরে বলেন, ‘আমি আশা করি তাঁরা আমাকে সেখান থেকে দেখতে পাবেন।’

কাজের সূত্রে, শাহরুখকে পরবর্তীতে কিং ছবিতে দেখা যাবে। গত মাসে তাঁর জন্মদিনে তাঁর আসন্ন ছবির বহুল প্রতীক্ষিত প্রথম লুক প্রকাশ্যে এসেছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স নির্মিত, ‘কিং’ ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটা ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অ্যাকশন-প্যাকড এই ছবিতে শাহরুখের মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভার্মা -সহ আরও অনেকে অভিনয় করেছেন।