সারা মুখে রক্ত, সঙ্গে ভয় ধরানো হাসি, ‘ও রোমিও’ লুকে নজর কাড়লেন শাহিদ

কবির সিং ছবিতে অভিনয় করে নিজের চকলেট বয় ইমেজকে চিরকালের জন্য গুডবাই করেছিলেন শাহিদ কাপুর। এছাড়া কামিনে, হায়দার ছবিতেও একদম অন্য শাহিদকে দেখেছিলেন দর্শকরা।

Published on: Jan 09, 2026 5:04 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কবির সিং ছবিতে অভিনয় করে নিজের চকলেট বয় ইমেজকে চিরকালের জন্য গুডবাই করেছিলেন শাহিদ কাপুর। এছাড়া কামিনে, হায়দার ছবিতেও একদম অন্য শাহিদকে দেখেছিলেন দর্শকরা। যদিও বিগত দুই বছর শাহিদ তেমন নজর কাড়তে পারেননি কিন্তু ২০২৬ সালের ও রোমিও ছবির হাত ধরে আবার পুরনো শাহিদকে ফিরে পেতে চলেছেন সকলে।

. ‘ও রোমিও’ লুকে নজর কাড়লেন শাহিদ
. ‘ও রোমিও’ লুকে নজর কাড়লেন শাহিদ

কয়েক মাস ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল, বিশাল ভরদ্বাজ পরিচালিত আগামী ছবিতে অভিনয় করবেন শাহিদ। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো অভিনেতার আগামী ছবির পোস্টার। ও রোমিও ছবির প্রথম পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে রক্তাক্ত চেহারায় উগ্র হাসিতে তাকিয়ে রয়েছেন শাহিদ।

আরও পড়ুন: ‘ছোট্ট সুন্দর বাচ্চা একটা ছেলে…’! বারান্দায় বসে সৌরভকে দেখতেন ডোনা, কোন রেস্তোরাঁয় হয়েছিল তাঁদের প্রথম ডেট?

পোস্টারে শাহিদকে চিৎকার করতে দেখা যাচ্ছে, তার মুখ, ঘাড় এবং হাত রক্তে মাখা, কাটা দাগ এবং সঙ্গে আঁকা ট্যাটু । একটি কালো, আংশিকভাবে বোতামহীন শার্ট পরা, একটি বেল্ট, আংটি, ব্রেসলেট এবং একটি চেন নেকলেস পরা, অভিনেতা একটি অন্ধকার এবং আবেগপূর্ণ গল্পের ইঙ্গিত দেয়।

বিগত কিছু বছরে অভিনেতাদের এমন উগ্র রূপ দর্শকরা ভীষণ পছন্দ করেছেন। রনবীর সিং থেকে শুরু করে রণবীর কাপুর যতই জনপ্রিয় হন না কেন, এই আলফা মেল ট্রেন্ড কিন্তু শুরু করেছিলেন শাহিদ। সেই পথ অনুসরণ করে হেঁটেছেন একাধিক তারকা। এবার চলতি বছরে কোন নতুন জাদু পর্দায় দেখাতে চলেছেন শাহিদ, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: গালে-মাথায় হাত বুলিয়ে আদর! বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তানকে নিয়ে মা, এগিয়ে এসে যা করলেন সুপারস্টার দেব, জিতল নেটপাড়ার মন

তবে যেহেতু নাম দেখেই বোঝা যাচ্ছে গল্পটি প্রেমের হতে চলেছে তাই এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৩ ডিসেম্বর অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে- এর প্রাক্কালে। এর আগেও যেহেতু বিশাল ভরদ্বাজ পরিচালিত একাধিক ছবিতে শাহিদ অভিনয় করেছিলেন এবং সেই সিনেমাগুলি বক্স অফিসে দুর্দান্ত ফল করেছিল তাই আন্দাজ করা হচ্ছে এই সিনেমাটিও তেমন ফল করবে আগামী দিনে।