প্রিয় বন্ধুর চ্যাট শোতে অনুপস্থিত শাহরুখ, অনুষ্ঠানে না আসার কারণ জানালেন নিজেই
সম্প্রতি লন্ডনে 'ডিডিএলজে'-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে কাজল ও শাহরুখ খান একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন।
বেশ কয়েক মাস ধরে কাজল এবং টুইংকেল খান্নার টক শো টু মাচ বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন একাধিক বড় বড় তারকা। করণ জোহর, আলিয়া ভাট, সলমন খান, কৃতি স্যানন থেকে শুরু করে একাধিক তারকারা এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। কিন্তু বলিউডের সবথেকে বড় স্টার তথা কাজলের প্রিয় বন্ধু শাহরুখ খান এখনও পর্যন্ত এই অনুষ্ঠানে আসেন নি।

যেখানে একজন উপস্থাপক হিসেবে কাজল রয়েছেন সেখানেই কাজলের সব থেকে ভালো বন্ধু কেন অনুষ্ঠানে আসেননি খুব স্বাভাবিকভাবেই সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এবার শাহরুখ খান নিজেই বিষয়টি পরিষ্কার করে দিয়ে জানালেন যে তিনি কেন অনুষ্ঠানে আসতে পারেননি এখনও পর্যন্ত।
আরও পড়ুন: 'ভীষণ মিস করি... ', তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?
সম্প্রতি বিবিসি এশিয়ার নেটওয়ার্কের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ বলেন, আমি এখন একটা ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। এছাড়া কিছুদিন আগেই আমি খুব খারাপ ভাবে আঘাত পেয়েছি। সব মিলিয়ে এই মুহূর্তে অনুষ্ঠানে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তবে এই অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লাগে এবং প্রতিটি এপিসোড আমি দেখি।
শাহরুখ আরও বলেন, টুইংকেল এবং কাজল দুজনকেই আমি জানাতে চাই যে আমি খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবো। আমার নিজেরও খুব ইচ্ছা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। ছবির কাজ শেষ হলেই আমি কাজলের সঙ্গে যোগাযোগ করব এই অনুষ্ঠানে আসার জন্য।
আরও পড়ুন: 'তোমরা সবাই ওকে বিরক্ত কর... ', দেবের ঠিকানা ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন জিৎ, কেন?
উল্লেখ্য, শাহরুখ এবং কাজল দুজনেই লন্ডনে ছিলেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করতে। লন্ডনের লেস্টার স্কোয়ারে এই মূর্তিটি উন্মোচন করা হয়েছিল, যা কোনও ভারতীয় চলচ্চিত্রের জন্য প্রথম।ডিডিএলজে প্রথম ভারতীয় চলচ্চিত্র যা সিনস ইন দ্য স্কয়ার ট্রেইলে একটি মূর্তি দিয়ে সম্মানিত হয়েছে।
প্রসঙ্গত, শাহরুখ বর্তমানে 'কিং' ছবির শুটিং করছেন। সম্প্রতি এই অভিনেতার হাতে আঘাত লেগেছে যার ফলে ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে কাজে ফেরার চেষ্টা করছেন।












