ছবি শিকারীদের নিয়ে চিরকালই সমস্যা অভিনেত্রী জয়া বচ্চনের, সে কথা হয়তো আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছুদিন আগে তিনি যে মন্তব্য করেন তা নিয়ে উত্তাল হয়ে যায় নেট দুনিয়া। ছবি শিকারীদের পোশাক সম্পর্কে তিনি এমন কিছু বলেন যার ফলে সকলে জয়া বচ্চনকে বয়কট করার দাবি জানান।
ছবি শিকারীদের নিয়ে চিরকালই সমস্যা অভিনেত্রী জয়া বচ্চনের, সে কথা হয়তো আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছুদিন আগে তিনি যে মন্তব্য করেন তা নিয়ে উত্তাল হয়ে যায় নেট দুনিয়া। ছবি শিকারীদের পোশাক সম্পর্কে তিনি এমন কিছু বলেন যার ফলে সকলে জয়া বচ্চনকে বয়কট করার দাবি জানান।
জয়ার বিতর্কিত মন্তব্যের জবাব শত্রুঘ্নর (PTI)
জয়া বচ্চনের কটুক্তির বিরুদ্ধে মুখ খুলেছিলেন একাধিক তারকা। এবার সবার সামনে মিডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গোটা ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি ছবি শিকারীদের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আপনারা সুন্দর প্যান্ট শুধু নয় সুন্দর শার্ট পড়েন।’ অভিনেতার এই মন্তব্যের পর সকলের মুখে হাসি ফুটে ওঠে।
শত্রুঘ্ন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পুনম ঢিলো। শত্রুঘ্নর মুখে এই কথা শুনেই তিনিও হাসেন এবং গোটা পরিবেশকে হালকা করার চেষ্টা করেন। তবে যে যাই বলুক না কেন জয়া বচ্চনকে নিয়ে পাপারাজিদের মনে যে তীব্র বিদ্বেষ তৈরি হয়েছে তা হয়তো এত সহজে ঘুচে যাবে না।
একজন অসাধারণ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দুর্দান্ত রাজনীতিবিদ। তবে রাজনীতিতে যোগদান করার পর তিনি ধীরে ধীরে নিজেকে সিনেমা জগত থেকে সরিয়ে দিয়েছেন। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ২০১৮ সালে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবিতে। এই সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
জয়া বচ্চন মন্তব্য প্রসঙ্গে
সম্প্রতি জয়া বচ্চনের যে মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই তৈরি করে সেটি হল, তিনি ছবি শিকারীদের সঙ্গে মিডিয়ার পার্থক্য তুলে ধরে বলেন যারা সব সময় ক্যামেরা নিয়ে তারকাদের পিছনে পিছনে ঘুরেন তাদের সাংবাদিক বলা যায় না। সব থেকে বড় কথা, তাদের পোশাক একেবারেই যথাযথ নয়।
টাইট প্যান্ট এবং টাইট শার্ট পরে যেখানে সেখানে চলে আসেন তারা। তাই তিনি ছবি শিকারিদের একেবারেই মন থেকে মেনে নেন না, তিনি পছন্দই করেন না এইভাবে তার ছবি তোলা হোক। একটি দূরত্ব রেখে এবং অনুমতি চেয়ে তবেই ছবি তোলা উচিত বলে মনে করেন জয়া বচ্চন।