পাশে নেই রণজয়! বিয়ের পর প্রথম দোল কার সঙ্গে খেললেন শ্যামৌপ্তি?
ভালোবাসার দিনে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। সোশ্যাল মিডিয়ায় এই জুটির বিয়ের ছবি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। স্ত্রীকে স্পেশাল ফিল করানোর জন্য নিজের বিয়েতে নাচও করেছিলেন রণজয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও কেন বিয়ের পর প্রথম দোলে অন্য কারও হাতে রঙ মাখলেন অভিনেত্রী?
ভালোবাসার দিনে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। সোশ্যাল মিডিয়ায় এই জুটির বিয়ের ছবি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। স্ত্রীকে স্পেশাল ফিল করানোর জন্য নিজের বিয়েতে নাচও করেছিলেন রণজয়। কিন্তু এত কিছু হওয়ার পরেও কেন বিয়ের পর প্রথম দোলে অন্য কারও হাতে রঙ মাখলেন অভিনেত্রী?
বিয়ের পর কার সঙ্গে প্রথম দোল খেললেন শ্যামৌপ্তি?
না, নব দম্পতির মধ্যে কোনও সমস্যাই হয়নি বরং দোল উপলক্ষে সবাইকে বসন্তের শুভেচ্ছা বার্তা জানাতে আগামী ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমার প্রথম ঝলক সামনে নিয়ে এলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
শিবপ্রসাদ যে ছবিটি সামনে নিয়ে এসেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা কালো ছবি। কারও হাতে লাল রঙ মাখছেন শ্যামৌপ্তি। তবে উল্টোদিকে কে দাঁড়িয়ে রয়েছেন সেটা এখনও স্পষ্ট বোঝা যায়নি। তবে রঙের উৎসবের দিন দর্শকদের স্পেশাল উপহার দিলেন শিবপ্রসাদ।
ছবিটির নিচে লেখা, ‘সাদা কালো থেকে রঙিন, এটাই তো সিনেমা। শুভ দোলযাত্রা। ক্যাপশনে লেখা, শুভ দোল পূর্ণিমা। সবাইকে বসন্তের অনেক শুভেচ্ছা। দেখা হবে বড় পর্দায় শিগগিরি।’
প্রসঙ্গত, শিবপ্রসাদ অভিনীত এই ছবিতে অভিনয় করার মাধ্যমে প্রথম বড়পর্দায় কাজ করতে চলেছেন শ্যামৌপ্তি মুদলি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, লিলি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী।
উল্লেখ্য, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলে নরণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন। অবশেষে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে নিজেদের ভালোবাসাকে পরিপূর্ণতা দেন এই তারকা জুটি।
News/Entertainment/পাশে নেই রণজয়! বিয়ের পর প্রথম দোল কার সঙ্গে খেললেন শ্যামৌপ্তি?