রাউড়ি বেবি বা দিলবর নয়, এই হিন্দি গান ৫০০ কোটিবার দেখেছে দর্শক, কোন গান জানেন?
সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গানের তালিকায় একদম উপরে দিকে এই গান। ভক্তিমূলক এই গান পিছনে ফেলেছে অন্য সকলকে।
আজকাল আইটেম গান বা পুরোনো গানের রিক্রেশনের চলই বেশি। হালফিলের গানে গ্রহণযোগ্যতা কমেছে ঠিকই, তবে ভিউজ আর লাইকের সংখ্যা বাড়ছে দিনদিন। তবে জানলে অবাক হবেন, ইউটিউবে প্রথম ভারতীয় গান হিসাবে ৫০০ কোটি-র গণ্ডি পার করেছে যেটি তা কোনও সুপারস্টারের ব্লকবাস্টার ছবির গান নয়, কোনও আইটেম নম্বরও।

১৪ আগের একটি ভিডিও ইউটিউবে ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি ভিউ অতিক্রম করা ভারতের একমাত্র ভিডিও হয়ে উঠেছে, যখন অন্যান্য ভিডিওগুলি ২০০ কোটির গণ্ডি ছুঁতেই হিমসিম খাচ্ছে। টি-সিরিজের তরফে গুলশন কুমারের শ্রী হনুমান চালিসার ভিডিওটি ২০১১ সালের ১০ই মে ইউটিউবে প্রকাশিত হয়। এরপর কেটেছে ১৪ বছর, বর্তমানে সেই গানের ভিউ সংখ্যা ৫০০ কোটির বেশি। এটি একমাত্র ভারতীয় ভিডিও হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে, ইউটিউবের সর্বকালের সর্বাধিক দেখা ভিডিওগুলির মধ্যে একটি স্থান অর্জন করেছে। ভিডিওটিতে হরিহরণের কণ্ঠস্বর রয়েছে এবং এটি রচনা করেছেন ললিত সেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত, ভিডিওটি বিস্ময়করভাবে ৫,০০৬,৭১৩,৯৫৬ ভিউ পেয়েছে।
টি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমার বলেন, 'হনুমান চালিসা আমার এবং লাখ লাখ মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। আমার বাবা শ্রী গুলশন কুমারজি আধ্যাত্মিক সঙ্গীতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং এই মাইলফলক তাঁর দূরদৃষ্টির প্রতিফলন। ৫ বিলিয়ন ভিউ অতিক্রম করা এবং ইউটিউবের সর্বকালের শীর্ষ ১০ (ভিউ সংখ্যার বিচারে) ভিডিও হওয়া কেবল একটি ডিজিটাল অর্জন নয়; এটি এই দেশের মানুষের অবিচল নিষ্ঠার প্রতিফলন।
শীর্ষস্থানে থাকা অন্যান্য ভারতীয় ভিডিও এই গানের ধারে কাছেও আসেনি। এর পরে যে ভিডিওটি রয়েছে তা হ'ল পাঞ্জাবি গান লেহেঙ্গা, যার ভিউ সংখ্য়া ১.৮ বিলিয়ন। হরিয়ানভি গান ৫২ গজ কা দামন এবং রাউডি বেবির ভিউ ১.৭ বিলিয়ন। জারুরি থা, ভাস্তে, লং লাচি, লুট গায়ে, দিলবার এবং বাম বাম বোলে ভারতের শীর্ষস্থানীয় গানগুলির তালিকায় রয়েছে।












