ইন্ডিয়ান আইডল কি পুরোপুরি স্ক্রিপ্টেড? বিতর্ক নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন শ্রেয়া
ইন্ডিয়ান আইডল কি পুরোপুরি স্ক্রিপ্টেড? প্রশ্ন করা হয়েছিল, তিনটি সিজন ধরে বিচারকের আসনে থাকা শ্রেয়া ঘোষালকে। কী জানালেন গায়িকা?
বলিউডের জপ্রিয় গায়িকার তালিকায় পয়লা সারিতে আছেন শ্রেয়া ঘোষাল। হিন্দি ও বাংলা ছাড়াও, তিনি নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন। তবে গায়িকার পাশাপাশি, শ্রেয়ার আর যে অবতার পছন্দ করেন তারকারা, তা হল ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবে। সম্প্রতি এক পডকাস্টে এসে, শ্রেয়া খোলসা করলেন, ইন্ডিয়ান আইডলে যা দেখানো হয়, তা কি সত্যিই আসল, নাকি পুরোটাই স্ক্রিপ্টেড!

রিয়েলিটি শো কতটা রিয়েল?
রাজ শামানির পডকাস্ট ফিগারিং আউটের সঙ্গে এক পডকাস্টে রিয়েলিটি শো নিয়ে চলমান বিতর্ক নিয়ে কথা বলেছেন শ্রেয়া। রিয়েলিটি শো-র প্রসঙ্গে গায়িকা স্পষ্ট করে দেন যে, কিছু অংশ, বিশেষ করে বিচারক এবং উপস্থাপকদের মধ্যে কৌতুক বা নাটকীয় মুহূর্তগুলি দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়ে থাকে। যাতে হালকা চালের কথাবার্তায় বিনোদন পান দর্শকরা। লম্বা এপিসোডজুড়ে শুধুই গান শুনে একঘেয়েমি না তৈরি হয়।
আরও পড়ুন: দুবাই থেকে ফিরল শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টের বাইরে ইয়ালিনি-রাজ, এসেই নিলেন জড়িয়ে
‘গান, প্রতভা সম্পূর্ণ সত্য’
তবে শ্রেয়া স্পষ্ট করে দেন যে, অনুষ্ঠানের মূল উপাদান, অর্থাৎ প্রতিযোগীদের গাওয়া গান, তাঁদের প্রতভা, সম্পূর্ণ সত্য। আর তার কাছে, সঙ্গীতের সত্যতা এই ধরনের রিয়েলিটি শোয়ে যোগ দেওয়ার একমাত্র কারণ।
আরও পড়ুন: T20 World Cup-এর সেমি ফাইনালে লাইমলাইট কাড়ল রাহা! আর কারা ছিলেন বলিউডের?
টিআরপি টানতেই কি প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনে উঁকি?
সঙ্গে শ্রেয়া খুব সুন্দর করে বুঝিয়ে দেন যে, কেন হামেশাই রিয়েলিটি শোগুলি প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের গল্প শোনায়! জানান যে, দর্শকরা এই গল্পগুলির মাধ্যমেই কোনো প্রতিযোগীর সঙ্গে কানেকশন তৈরি করতে পারেন। এমনকী, শ্রেয়া আরও জানান যে, অনেকসময় দেখা যায় যে, দর্শকরা হয়তো কোনো প্রতিযোগীর নাম ভুলে গিয়েছেন, কিন্তু বহু বছর পরেও সেই গল্পগুলো দর্শকের মনে থেকে যায়। যেমন ‘গজল পরিবেশনকারী গায়ক’ অথবা ‘ছোট শহরের প্রতিযোগী’।
প্রসঙ্গত, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দু'বার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন শ্রেয়া। তাঁরকনসার্টের অপেক্ষায় মুখিয়ে থাকেন ভক্তরা। উপচে পড়া ভিড়, আকাশছোঁয়া টিকিটের দাম বুঝিয়ে দেয়, বাঙালি এই মেয়েটি ঠিক কতটা জায়গা করে নিয়েছেন ভারতবাসীর মনে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











