Shreya Ghoshal: তিনি মনেপ্রাণে বাঙালি, প্রমাণ দেয় শ্রেয়ার পছন্দের খাবার, জানেন সেটি কী?

তাঁদের সুরেলা কণ্ঠের জাদুতে বিভোর প্রজন্মের পর প্রজন্ম। দু-দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীত জগতে জ্বলজ্বল করছেন তিনি। জানেন গায়িকার পছন্দের খাবার কী?

Published on: Jan 09, 2026 4:17 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তিনি বিশ্ববন্দিত গায়িকা। তাঁর সুরের জাদুতে মুগ্ধ কোটি কোটি মানুষ। কিন্তু লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডন—বিশ্বের যেখানেই যান না কেন, শ্রেয়া ঘোষালের মন পড়ে থাকে বাঙালির সেই সাদাসিধে হেঁশেলেই। শ্রেয়া সগর্বে জানিয়েছেন, শত ব্যস্ততার মধ্য়েও তাঁর মন ছুঁতে পারে কোনও ফাইভস্টার হোটেলের নামীদামী খাবার নয়। বরং বাঙালির ঘরের এই সাধারণ খাবার।

তিনি মনেপ্রাণে বাঙালি, প্রমাণ দেয় শ্রেয়ার পছন্দের খাবার, জানেন সেটি কী?
তিনি মনেপ্রাণে বাঙালি, প্রমাণ দেয় শ্রেয়ার পছন্দের খাবার, জানেন সেটি কী?

বিশ্বের সেরা সব দামী পদের হাতছানি থাকলেও শ্রেয়ার শ্রেষ্ঠ তৃপ্তি লুকিয়ে আছে এক অতি সাধারণ পদে। তিনি হাসিমুখে বলেন, ‘আমার সবথেকে প্রিয় খাবার হলো মুসুর ডাল, আলুসেদ্ধ আর ভাত।’ তাঁর মতে, এই ঘরোয়া খাবারের যে স্বাদ এবং তৃপ্তি, তা পৃথিবীর অন্য কোনো রাজকীয় খানা দিতে পারে না।

মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় বছরের পর বছর কাটিয়েও শ্রেয়া তাঁর অভ্যাসে ও মনে আজও সেই সাধারণ বাঙালি মেয়েটিই রয়ে গেছেন। শ্রেয়া প্রবাসী বাঙালি। কিন্তু তাঁর শিকড়ের প্রতি টান অটুট। বড় তারকা হয়েও তিনি একজন মাটির মানুষ হিসেবে থাকতেই বেশি পছন্দ করেন। প্রবাসে থাকা হাজার হাজার বাঙালির কাছে শ্রেয়া এক জীবন্ত উদাহরণ যে, আধুনিকতা মানেই নিজের সংস্কৃতিকে ভুলে যাওয়া নয়।

নেটিজেনদের প্রতিক্রিয়া

ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন গায়িকা। কেউ লিখেছেন, ‘হাজারটা ভাষায় গান গাইলেও শ্রেয়াদি আজও মনের দিক থেকে সেই পাশের বাড়ির মেয়েটিই আছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ডাল-ভাত-আলুসেদ্ধর প্রতি এই ভালোবাসাটাই প্রমাণ করে তিনি কতটা খাঁটি বাঙালি’।