Shreya Ghoshal: ‘আর ওই গান আমি গাইব না…’, অরিজিৎ থেমেছেন,এবার বড় সিদ্ধান্ত জানালেন শ্রেয়া ঘোষাল

'চিকনি চামেলি’র মতো আইটেম নম্বর দিয়ে একসময় মাত করেছিলেন শ্রোতাদের। কিন্তু কেরিয়ারের এই পর্যায়ে এসে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। স্পষ্ট জানিয়ে দিলেন, ভবিষ্যতে ‘চিকনি চামেলি’-র মতো গান তিনি আর রেকর্ড করবেন না।

Mar 4, 2026, 20:30:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। কখনও রোম্যান্টিক গান, তো কখনও ধ্রুপদী— সবেতেই তিনি অনন্যা। কিন্তু এবার নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল। চলতি বছরের গোড়াতেই প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করে সকলকে অবাক করে দিয়েছেন অরিজিৎ সিং। এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন অপর বাঙালি সিঙ্গিং সেনসেশন।

‘আর ওই গান আমি গাইব না…’, অরিজিৎ থেমেছেন,এবার বড় সিদ্ধান্ত জানালেন শ্রেয়া ঘোষাল
‘আর ওই গান আমি গাইব না…’, অরিজিৎ থেমেছেন,এবার বড় সিদ্ধান্ত জানালেন শ্রেয়া ঘোষাল

২০১২ সালে ‘অগ্নিপথ’ ছবির জন্য গাওয়া শ্রেয়ার ‘চিকনি চামেলি’ গান এক মাইলফলক। ক্যাটরিনা কাইফের নাচ আর শ্রেয়ার কণ্ঠের জাদুতে আজও পার্টি বা উৎসবের প্রাণ চিকনি চামেলি। তবে এবার সেই ধরনের গান থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার বড় ঘোষণা করলেন শ্রেয়া ঘোষাল।

কেন এই সিদ্ধান্ত?

সম্প্রতি রাজ শমানির এক পডকাস্টে শ্রেয়া তাঁর মনের কথা উজাড় করে দিয়েছেন। শ্রেয়া জানান, ‘চিকনি চামেলি’-র আকাশছোঁয়া সাফল্যের পর তাঁর কাছে একের পর এক এমন অনেক গানের প্রস্তাব এসেছে, যেগুলোর লিরিক্স ছিল অত্যন্ত নিম্নমানের এবং অবমাননাকর। শ্রেয়ার কথায়, ‘চিকনি চামেলি ভালো গান ছিল, কিন্তু এরপর আমাকে এমন সব গান অফার করা হয় যেখানে মহিলাদের কেবল ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে। সেসব গানের কথা এতটাই কুরুচিকর ছিল যে সেগুলো রেকর্ড করতে আমার লজ্জা করছিল।’

অস্বস্তিকর প্রস্তাবের অভিজ্ঞতা:

শ্রেয়া একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, তাঁর এক সুরকার বন্ধু তাঁকে এমন একটি গান অফার করেছিলেন যার কথা ছিল— ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’। গায়িকার দাবি, শুধু এই শব্দগুলো কল্পনা করেই তিনি অস্বস্তি বোধ করেছিলেন এবং তৎক্ষণাৎ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রসঙ্গত শ্রেয়া কারুর নাম না নিলেও, ‘মেয় তো তন্দুরি মুরগিও ইয়ার গটকালে সাঁইয়া অ্যালকোহল সে’ বলিউডের জনপ্রিয় গানের লাইন। দাবাং টু-এর ফেবিকল গানের লাইন এটি। যা কম্পোজ করেছেন সাজিদ-ওয়াজিদ। গানটি গেয়েছিলেন মমতা শর্মা।

অতীত নিয়ে অনুশোচনা নেই, তবে সতর্ক ভবিষ্যৎ:

অতীতের ‘আইটেম নাম্বার’ নিয়ে কি কোনো আফসোস আছে? শ্রেয়া বলেন, ‘আমি লজ্জিত নই। সেই সময় আমি গানটি গেয়েছিলাম এবং ওটা আমারই গান। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আর এমন গান করব না যেখানে নারীর সম্মান ক্ষুণ্ণ হয়। এমনকি যখন ছোট বাচ্চাদের ওই ধরনের গানের তালে নাচতে দেখি, তখন মাঝেমধ্যে চোখ বন্ধ করে ফেলি।’

বর্তমানের কাজ:

বর্তমানে নিজের পছন্দমতো কাজেই বেশি মন দিচ্ছেন শ্রেয়া। সম্প্রতি অমান মালিকের সঙ্গে তাঁর নতুন গান ‘ইয়ি গুজার দো’ (Yahin Guzar Do) মুক্তি পেয়েছে, যেখানে তাঁর সঙ্গে গলার জাদু ছড়িয়েছেন অমানও।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More