Shreya-Surya Kumar: ‘স্পট অন দি’, সূর্যকুমার যাদব ও শ্রেয়া ঘোষালের ‘মিষ্টি’ কানেকশনের কথা জানেন?
Shreya-Surya Kumar: ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ সূর্যকুমার যাদব এবং মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল— দুই ভিন্ন জগতের দুই নক্ষত্রের মধ্যে এক অদ্ভুত এবং মিষ্টি ‘কানেকশন’ রয়েছে যা অনেক ভক্তই হয়তো জানেন না।
একজনের ব্যাটের জাদুতে গ্যালারিতে ঝড় ওঠে, আর অন্যজনের কণ্ঠের জাদুতে শান্ত হয় কোটি মানুষের মন। সূর্যকুমার যাদব এবং শ্রেয়া ঘোষালের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও, তাঁদের একটি বিশেষ কানেকশন আছে যা অনেকেই জানেন না। আরও পড়ুন-‘এভাবেই আমাকে ভালোবেসো..’, তাঁর টোটকায় সাফল্য, উপহার পেয়ে আহ্লাদে আটখানা দিতিপ্রয়া

ঘটনাটি বেশ কয়েক বছর আগের। সূর্যকুমার যাদব তখনো জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠেননি। শ্রেয়া ঘোষাল নিজেই টুইট করে জানিয়েছিলেন তাঁদের কানেকশনের কথা।
একবার ইংরেজদের বিরুদ্ধে মাঠে নেমে টি-টোয়েন্টিতে মাত্র ৩১ বলে ৫৭ রান করে তাক লাগিয়েছিলেন স্কাই। সেইদিনই সূর্যকুমার যাদবের প্রশংসা করে টুইট করেছিলেন সংগীত তারকা শ্রেয়া ঘোষালও। শুধু তাই নয়, সেদিন শ্রেয়া ফাঁস করলেন সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁর বহু পুরনো কানেকশনের কথাও।
গায়িকার ভাই সৌম্যদীপ ঘোষালের ছেলেবেলার বন্ধু সূর্যকুমার যাদব। একসঙ্গেই অনুশক্তিনগর কলোনিতে (শ্রেয়ার বাপের বাড়ি) ক্রিকেট খেলে বড় হয়েছেন তাঁরা, সেই পুরনো স্মৃতি রোমন্থন করেছিলেন গায়িকা। শ্রেয়া জানিয়েছিলেন, ‘দারুণ খেলেছো সূর্য় কুমার! কিন্তু অ্যাম্পায়ারের সিদ্ধান্তে খুব মন খারাপ যেভাবে তোমায় আউট দেওয়া হল। সৌম্য আর তুমি ছেলেবেলায় একসঙ্গে আমাদের অনুশক্তিনগর কলোনিতে ক্রিকেট খেলতে। খুব খুশি হচ্ছি তোমার এই সাফল্য লেখে’।
আরও পড়ুন-ছেলেবেলার প্রেম! বরের সঙ্গে খুদেবেলার ছবি দিলেন টলি নায়িকা, চিনলেন?
শ্রেয়ার টুইটের জবাবে সূর্য পালটা লিখেছিলেন, ‘স্পট অন শ্রেয়াদি’।
সূর্যকুমার যাদব ব্যক্তিগত জীবনে গান শুনতে খুব ভালোবাসেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, ম্যাচ শুরুর আগে বা ড্রেসিংরুমে নিজের মন শান্ত রাখতে তিনি শ্রেয়া ঘোষালের গান শুনতে পছন্দ করেন। বিশেষ করে শ্রেয়ার গাওয়া রোম্যান্টিক মেলোডিগুলো তাঁর অল-টাইম ফেভারিট।
দুজনে দুই ভিন্ন মেরুর মানুষ, কিন্তু শিল্পের প্রতি টান আর একে অপরের কাজের প্রতি সম্মান তাঁদের এই ‘ভার্চুয়াল কানেকশন’-কে এক অনন্য মাত্রা দিয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে সম্প্রতি দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অন্যদিকে শ্রেয়া নিজের সঙ্গীত কেরিয়ার নিয়ে হালে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চিকনি চামেলি-র মতো আইটেম গান, যেখান মেয়েদের ভোগ্যপণ্য হিসাবে উপস্থাপিত করা হয়, সেই গান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শ্রেয়া।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











