সারপ্রাইজ গিফট দেখে চোখে জল আরাত্রিকার, প্রেম দিবসে অভিনেত্রীকে উপহার দিল কে?

প্রেম দিবসে যখন সকলে ভেসেছে ভালোবাসার জোয়ারে, তখন এমন কিছু মানুষ রয়েছেন যারা সিঙ্গল। যাদের কাছে এই দিনটি বিশেষ কোনও দিন নয়। বাকি পাঁচটা দিনের মতো এই দিনেও তারা নিজেদের কাজে নিজেদের মতো করে ব্যস্ত। এমনই একজন মানুষ হলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

Published on: Feb 14, 2026 7:24 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রেম দিবসে যখন সকলে ভেসেছে ভালোবাসার জোয়ারে, তখন এমন কিছু মানুষ রয়েছেন যারা সিঙ্গল। যাদের কাছে এই দিনটি বিশেষ কোনও দিন নয়। বাকি পাঁচটা দিনের মতো এই দিনেও তারা নিজেদের কাজে নিজেদের মতো করে ব্যস্ত। এমনই একজন মানুষ হলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

সারপ্রাইজ গিফট দেখে চোখে জল আরাত্রিকার
সারপ্রাইজ গিফট দেখে চোখে জল আরাত্রিকার

অভিনেত্রীর প্রেমজীবন নিয়ে যতই গুঞ্জন ছড়িয়ে যাক না কেন, তিনি বারবার জানিয়েছেন তিনি একা। এই একা জীবনে ভালোবাসার ছোঁয়া দেননি এখনও কেউ। কিন্তু ২০২৬ সালের ভ্যালেন্টাইন ডে এতটা স্পেশাল হয়ে উঠবে তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী নিজেও।

আরও পড়ুন: বিজয়নগরের পর এবার কাশ্মীর, ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আচমকাই সারপ্রাইজ গিফট পেলেন অভিনেত্রী। উপহার পেয়ে এতটাই তিনি খুশি, যে চোখের জল আটকাতে পারেন না তিনি। মেকআপ রুমেই কাঁদতে শুরু করেন তিনি। কিন্তু কে ভালোবাসায় ভরাল আরাত্রিকাকে? কী উপহার পেলে অভিনেত্রী?

ভালোবাসার দিনে আরাত্রিকাকে উপহারে ভরিয়েছেন যিনি তিনি হলেন, শ্রুতি দাস। প্রিয় বন্ধু ভালোবাসার দিনে কিছু পাবে না তাকে কখনও হয়? তাই মেকআপ রুমেই একেবারে সারপ্রাইজ গিফট রেখে দিয়েছিলেন শ্রুতি, যা দেখে নিজের আবেগ সামলাতে পারেননি আরাত্রিকা।

এই গোটা ঘটনার ভিডিও নিজের ক্যামেরাবন্দী করেন শ্রুতি। সবটাই উঠে আসে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ভিডিয়োয় দেখতে পাওয়া যায়, লাল রংয়ের নরম হার্ট শেপের বালিশ আর গোলাপ শোপিস রাখা থাকে আরাত্রিকার বসার জায়গার সামনে।

উপহার পেয়ে ভীষন খুশী আরাত্রিকা, তার থেকেও বেশি খুশি শ্রুতি। প্রিয় বন্ধুকে ভালোবেসে জড়িয়ে শ্রুতি বলেন, ভালো লেগেছে তো? উত্তরে আরাত্রিকা শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানান।

আরও পড়ুন: মনীষা অন্তর্ধান রহস্য কাহিনি নিয়ে আসছে ‘কর্পূর’, প্রকাশ্যে মোশন পোস্টার, মুক্তি কবে?

দুই বন্ধুর এই আবেগঘন মুহূর্তের ভিডিও দেখে প্রমাণ হয়ে যায় ভালবাসার দিন মানে যে শুধু প্রেমিক-প্রেমিকা দিন তা নয়। মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় সে যদি বন্ধুও হয় তাকে উপহার দিয়ে দিনটা বিশেষ করে দেওয়া যায়, ঠিক যেমন শ্রুতি আরাত্রিকার দিনটি বিশেষ করে তুললেন।